১৫/১২৭. অধ্যায়ঃ

ইসলামের দাওয়াত না দিয়ে যুদ্ধবন্দীকে হত্যা করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৮৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، قَالَ زَعَمَ السُّدِّيُّ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ إِلاَّ أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَسَمَّاهُمْ وَابْنُ أَبِي سَرْحٍ ‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ قَالَ وَأَمَّا ابْنُ أَبِي سَرْحٍ فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ إِلَى الْبَيْعَةِ جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلاَثٍ ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ ‏"‏ أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ ‏"‏ ‏.‏ فَقَالُوا مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ أَلاَ أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ قَالَ ‏"‏ إِنَّهُ لاَ يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الأَعْيُنِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَانَ عَبْدُ اللَّهِ أَخَا عُثْمَانَ مِنَ الرَّضَاعَةِ وَكَانَ الْوَلِيدُ بْنُ عُقْبَةَ أَخَا عُثْمَانَ لأُمِّهِ وَضَرَبَهُ عُثْمَانُ الْحَدَّ إِذْ شَرِبَ الْخَمْرَ ‏.‏

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন চারজন পুরুষ ও দুইজন মহিলা ছাড়া অন্য সবাইকে নিরাপত্তার (ক্ষমার) ঘোষণা দিলেন। তিনি তাদের নামও উল্লেখ করলেন। তন্মধ্যে ইবনু আবু সারহও ছিল। অতঃপর বর্ণনাকারী হাদিসের বাকি অংশ বর্ণনা করেন।সা’দ (রাঃ) বলেন, আবদুল্লাহ ইবনু আবু সারহ উসমান ইবনু আফফান (রাঃ) এর নিকট আত্মগোপন করে। রাসূলুল্লাহ (ﷺ) যখন জনসাধারণকে বায়আত গ্রহণের জন্য আহ্বান জানালেন, উসমান (রাঃ) তাকে নিয়ে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে দাঁড় করিয়ে বললেন, হে আল্লাহর নবী! আবদুল্লাহর বায়আত নিন। তিনি মাথা তুলে তার দিকে পর পর তিনবার তাকালেন, এবং প্রতিবারই অসন্তোষ প্রকাশ করলেন। তিনবারের পর তিনি আবদুল্লাহর বায়আত গ্রহণ করলেন, অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলেন: তোমাদের মধ্যে কি কোনো বুদ্ধিমান লোক ছিল না, যখন সে আমাকে দেখল যে আমি বায়আত নিচ্ছি না, তখন সে তাকে কেন হত্যা করল না?সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আপনার মনের ইচ্ছা আমরা উপলব্ধি করতে পারিনি। আপনি আমাদেরকে চোখ দিয়ে ইশারা করলেন না কেন! তিনি বলেন: কোনো নবীর জন্য চোখের খেয়ানতকারী হওয়া শোভা পায় না।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু আবু সারহ হলো উসমান (রাঃ) এর দুধভাই এবং ওয়ালিদ ইবনু উক্ববা তাঁর বৈপিত্রেয় ভাই। উসমান (রাঃ) এর খিলাফতের সময় ওয়ালিদ মদ পান করলে তিনি তাকে শাস্তি দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন