১৫/১২৬. অধ্যায়ঃ
বন্দীকে ইসলাম গ্রহণে বাধ্য করা উচিত নয়
সুনানে আবু দাউদ : ২৬৮২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৮২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا أَشْعَثُ بْنُ عَبْدِ اللَّهِ، - يَعْنِي السِّجِسْتَانِيَّ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَهَذَا، لَفْظُهُ ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتِ الْمَرْأَةُ تَكُونُ مِقْلاَتًا فَتَجْعَلُ عَلَى نَفْسِهَا إِنْ عَاشَ لَهَا وَلَدٌ أَنْ تُهَوِّدَهُ فَلَمَّا أُجْلِيَتْ بَنُو النَّضِيرِ كَانَ فِيهِمْ مِنْ أَبْنَاءِ الأَنْصَارِ فَقَالُوا لاَ نَدَعُ أَبْنَاءَنَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ { لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ } قَالَ أَبُو دَاوُدَ الْمِقْلاَتُ الَّتِي لاَ يَعِيشُ لَهَا وَلَدٌ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে যদি কোনো মহিলার সন্তান বেঁচে না থাকত, তাহলে সে এ মর্মে মানত করত যে, তার সন্তান বাঁচলে তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করাবে। অতঃপর যখন ইহুদি গোত্র বনী নযীরকে উচ্ছেদ করা হয়, তখন তাদের মধ্যে আনসারদের কতিপয় ঐরূপ সন্তান ছিল। আনসারগণ বললেন, আমরা আমাদের সন্তানদের (ইহুদীদের সাথে) ছেড়ে দিতে পারব না। তখন মহান আল্লাহর আয়াত অবতীর্ণ করলেন, ”দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। হিদায়েতের নির্ভুল পথকে ভ্রান্ত পথ হতে সুস্পষ্টভাবে পৃথক করা হয়েছে।” (সূরা আল-বাকারা, আয়াত ২৫৬) আবু দাউদ (রহঃ) বলেন, যেসব মহিলার সন্তান বাঁচে না তাদেরকে ‘মিকলাত’ বলা হয়।
