১৫/১২৪. অধ্যায়ঃ
কয়েদিকে শক্ত করে বেঁধে রাখা
সুনানে আবু দাউদ : ২৬৭৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৭৯
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، وَقُتَيْبَةُ، قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ " . قَالَ عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ إِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ . فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ " مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ " . فَأَعَادَ مِثْلَ هَذَا الْكَلاَمِ فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ فَذَكَرَ مِثْلَ هَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَطْلِقُوا ثُمَامَةَ " . فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ فِيهِ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . وَسَاقَ الْحَدِيثَ . قَالَ عِيسَى أَخْبَرَنَا اللَّيْثُ وَقَالَ ذَا ذِمٍّ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নাজদ এলাকায় অশ্বারোহী কাফেলা পাঠালেন। তারা বনী হানীফা গোত্রের সুমামা ইবন উসাল নামক এক ব্যক্তিকে ধরে নিয়ে এলো। সে ইয়ামামাবাসীদের নেতা ছিল। লোকটিকে মসজিদে নববীর একটি খুঁটিতে বেঁধে রাখা হলো।রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে এসে বললেন: হে সুমামা! তোমার নিকট কী আছে? সে বললো, হে মুহাম্মদ! আমার কাছে কল্যাণ আছে।(১) আপনি আমাকে হত্যা করলে এমন এক ব্যক্তিকে হত্যা করলেন যার রক্তের প্রতিশোধ নেয়া হবে।(২) আর আপনি যদি অনুগ্রহ করেন, তাহলে একজন কৃতজ্ঞ লোকের প্রতি অনুগ্রহ করলেন।(৩) আপনি সম্পদের আশা করলে যত ইচ্ছে চাইতে পারেন, দেয়া হবে।রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলেন। পরবর্তী সকালবেলায় তিনি জিজ্ঞেস করলেন: হে সুমামা! তুমি তোমার সাথে কেমন আচরণের প্রত্যাশা করো? সে আগের মতোই জবাব দিলো। এরপর রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলেন। তৃতীয় দিনের সকালবেলায় সে একই জবাব দিলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুমামাকে ছেড়ে দাও।সে মসজিদের নিকটস্থ খেজুর বাগানে ঢুকে (কূপের পানিতে) গোসল করে মসজিদে এসে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল।বর্ণনাকারী ঈসা বলেন, লাইস (রহঃ) আমাদের জানিয়েছেন, সুমামা বললো, আপনি আমাকে হত্যা করলে একজন অপরাধীকেই হত্যা করলেন।
