১৫/১০৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৫ - মুশরিকদের মাঝে বসবাসের সতর্কতা

কেউ দৃঢ়ভাবে সিজদায় পড়ে থাকলে তাকে হত্যা করা যাবে না

মুশরিকদের মাঝে বসবাসের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৪৫

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ ﷺ سَرِيَّةً إِلَى خَثْعَمٍ فَاعْتَصَمَ نَاسٌ مِنْهُمْ بِالسُّجُودِ فَأَسْرَعَ فِيهِمُ الْقَتْلُ - قَالَ - فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ﷺ فَأَمَرَ لَهُمْ بِنِصْفِ الْعَقْلِ وَقَالَ " أَنَا بَرِيءٌ مِنْ كُلِّ مُسْلِمٍ يُقِيمُ بَيْنَ أَظْهُرِ الْمُشْرِكِينَ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ لِمَ قَالَ " لاَ تَرَاءَى نَارَاهُمَا " .قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هُشَيْمٌ وَمُعْتَمِرٌ وَخَالِدٌ الْوَاسِطِيُّ وَجَمَاعَةٌ لَمْ يَذْكُرُوا جَرِيرًا.

জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) খাস’আম গোত্রের বিরুদ্ধে একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করলেন। সৈন্যদল সেখানে পৌছে দেখলো যে, ঐ গোত্রের কিছু লোক সাজদাহ্‌য় পড়ে আছে। কিন্তু এ সত্ত্বেও তাদেরকে তাড়াতাড়ি হত্যা করা হলো। নবী (ﷺ) -এর কাছে এ সংবাদ পৌছলে তিনি তাদের ওয়ারিশদেরকে অর্ধেক দিয়াত (রক্তপণ) প্রদানের নির্দেশ দিলেন। তিনি বললেনঃ আমি ঐ মুসলিম থেকে দায়মুক্ত যারা মুশরিকদের মধ্যে বসবাস করে। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! রক্তপণের অর্ধেক রহিত হওয়ার কারণ কি? তিনি বললেনঃ দুই অঞ্চলের আগুনকে এক দৃষ্টিতে দেখা যাবে না।

সহীহ। অর্ধেক দিয়াত সম্পর্কিত বাক্যটি বাদে। ইরওয়া (১২০৭)।

অনুবাদের উৎস

সংকলক:
আবূ দাঊদ সুলায়মান ইবনুল আশ’আস ইবনু শাদ্দাদ ইবনু ‘আমর ইবনু ‘আমি
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি সামরিক অভিযানের ঘটনা এসেছে। খাসআম গোত্রের কিছু লোক সিজদায় পড়ে ছিল, তবুও দ্রুত তাদের হত্যা করা হয়। ঘটনাটি নবী صلى الله عليه وسلم-এর কাছে পৌঁছালে তিনি তাদের ওয়ারিসদের অর্ধেক দিয়াত দেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি বলেন, তিনি সেই মুসলিম থেকে দায়মুক্ত, যে মুশরিকদের মাঝে বসবাস করে। লোকেরা কারণ জানতে চাইলে তিনি বলেন, দুই অঞ্চলের আগুন এক দৃষ্টিতে দেখা যাবে না। হাদিসটির মূল শিক্ষা হলো, এমন পরিবেশে থাকা যেখানে মুসলিম পরিচয় স্পষ্ট নয়, তা বিপদের কারণ হতে পারে। এখানে বিষয়টি যুদ্ধের নির্দিষ্ট অবস্থার সঙ্গে যুক্ত। তাই সাধারণভাবে অতিরিক্ত সিদ্ধান্ত না নিয়ে হাদিসের ভাষা অনুযায়ী বোঝা দরকার—মুসলিম পরিচয়, নিরাপত্তা ও অবস্থান গুরুত্বপূর্ণ বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিম পরিচয় স্পষ্ট থাকা গুরুত্বপূর্ণ।
  • বিপজ্জনক পরিবেশে থাকা বাস্তব ক্ষতির কারণ হতে পারে।
  • নবী صلى الله عليه وسلم নিহতদের ওয়ারিসদের জন্য দিয়াতের নির্দেশ দিয়েছেন।
  • হাদিসটি যুদ্ধকালীন নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন