১৫/২৭. অধ্যায়ঃ
শহীদের মর্যাদা
উহুদের শহীদদের জীবিত থাকা ও জান্নাতের রিযিক
সুনানে আবু দাউদ : ২৫২০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৫২০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " لَمَّا أُصِيبَ إِخْوَانُكُمْ بِأُحُدٍ جَعَلَ اللَّهُ أَرْوَاحَهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ تَرِدُ أَنْهَارَ الْجَنَّةِ، تَأْكُلُ مِنْ ثِمَارِهَا، وَتَأْوِي إِلَى قَنَادِيلَ مِنْ ذَهَبٍ مُعَلَّقَةٍ فِي ظِلِّ الْعَرْشِ، فَلَمَّا وَجَدُوا طِيبَ مَأْكَلِهِمْ وَمَشْرَبِهِمْ وَمَقِيلِهِمْ قَالُوا : مَنْ يُبَلِّغُ إِخْوَانَنَا عَنَّا أَنَّا أَحْيَاءٌ فِي الْجَنَّةِ نُرْزَقُ لِئَلاَّ يَزْهَدُوا فِي الْجِهَادِ وَلاَ يَنْكُلُوا عِنْدَ الْحَرْبِ فَقَالَ اللَّهُ سُبْحَانَهُ : أَنَا أُبَلِّغُهُمْ عَنْكُمْ . قَالَ : فَأَنْزَلَ اللَّهُ { وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا } " . إِلَى آخِرِ الآيَةِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উহুদ যুদ্ধের দিন যখন তোমাদের ভাইয়েরা শহীদ হয়, মহান আল্লাহ তাদের রুহগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে স্থাপন করলেন।তারা জান্নাতের ঝর্ণা সমূহের উপর দিয়ে যাতায়াত করে, সেখানকার ফলমূল খায় এবং আরশের ছায়ায় ঝুলানো সোনার ফানুসে বসবাস করে। তারা যখন নিজেদের মনঃপূত খাবার, পানীয় ও বাসস্থান পেল, তখন বললো, কে আমাদের এ সংবাদ আমাদের ভাইদের নিকট পৌঁছে দিবে, আমরা জান্নাতে জীবিত আছি, এখানে আমাদেরকে নিয়মিত রিযিক দেয়া হচ্ছে! (এটা জানতে পারলে) তারা জিহাদে অমনোযোগী হবে না এবং যুদ্ধের ব্যাপারে অলসতা করবে না।অতঃপর মহান আল্লাহ বললেন: আমি তাদের নিকট তোমাদের এ সংবাদ পৌঁছে দিব।বর্ণনাকারী বলেন, মহান আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন: “যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না। প্রকৃতপক্ষে তারা জীবিত, তারা তাদের রবের নিকট নিয়মিত রিযিক পাচ্ছে”। (সূরা: আল-ইমরান: ১৬৯)
সুনানে আবু দাউদ হাদিস ২৫২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উহুদ যুদ্ধের শহীদদের সম্মান সম্পর্কে বলেছেন। তিনি জানান, যখন সাহাবীদের ভাইয়েরা উহুদে শহীদ হন, আল্লাহ তাদের রুহগুলোকে সবুজ পাখির মধ্যে রাখেন। তারা জান্নাতের ঝর্ণার উপর দিয়ে যাতায়াত করে, জান্নাতের ফল খায় এবং আরশের ছায়ায় ঝুলানো সোনার ফানুসে থাকে। তারা যখন এই সুন্দর খাবার, পানীয় ও বাসস্থান পায়, তখন চায় যেন তাদের ভাইদের কাছে খবর পৌঁছে—তারা জান্নাতে জীবিত এবং রিযিক পাচ্ছে। উদ্দেশ্য ছিল, অন্যরা যেন জিহাদে অনাগ্রহী না হয় এবং যুদ্ধে অলস না হয়। এরপর আল্লাহ জানান, তিনি নিজেই তাদের সংবাদ পৌঁছে দেবেন, এবং আয়াত নাজিল হয়: আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না। এই হাদিসে শহীদদের মর্যাদা, জান্নাতের রিযিক এবং আল্লাহর পথে ত্যাগের শিক্ষা স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে নিহত শহীদদের মর্যাদা হাদিসে বিশেষভাবে এসেছে।
- উহুদের শহীদদের রুহ জান্নাতের নেয়ামতের মধ্যে থাকার কথা বলা হয়েছে।
- শহীদরা চেয়েছিলেন তাদের সংবাদ অন্য মুমিনদের কাছে পৌঁছাক।
- আল্লাহর পথে ত্যাগ মুমিনদের অলসতা থেকে দূরে রাখতে পারে।
