১৫/৮. অধ্যায়ঃ
অন্যান্য জাতির তুলনায় রোমবাসীদের বিরুদ্ধে জিহাদের মর্যাদা
উম্মু খাল্লাদের লজ্জাশীলতা ও শহীদের মর্যাদা
সুনানে আবূ দাউদ : ২৪৮৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪৮৮
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ فَرَجِ بْنِ فَضَالَةَ، عَنْ عَبْدِ الْخَبِيرِ بْنِ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهَا أُمُّ خَلاَّدٍ وَهِيَ مُنْتَقِبَةٌ تَسْأَلُ عَنِ ابْنِهَا وَهُوَ مَقْتُولٌ فَقَالَ لَهَا بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم جِئْتِ تَسْأَلِينَ عَنِ ابْنِكِ وَأَنْتِ مُنْتَقِبَةٌ فَقَالَتْ إِنْ أُرْزَإِ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ابْنُكِ لَهُ أَجْرُ شَهِيدَيْنِ " . قَالَتْ وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لأَنَّهُ قَتَلَهُ أَهْلُ الْكِتَابِ " .
‘আবদুল খাবীর ইবনু সাবিত ইবনু ক্বায়িস ইবনু শাম্মাস (রহঃ) হতে তার পিতা ও দাদা হতে বর্ণিতঃ
তিনি (তার দাদা) বলেন, একদা উম্মু খাল্লাদ নামক এক মহিলা মুখমণ্ডল আবৃত অবস্থায় তার নিহত পুত্রের কথা জিজ্ঞেস করতে নবী (ﷺ)-এর কাছে এলেন। নবী (ﷺ)-এর কতিপয় সাহাবি মহিলাকে বললেন, তুমি মুখমণ্ডল আবৃত অবস্থায় তোমার ছেলের কথা জিজ্ঞেস করতে এসেছো। তিনি বললেন, যদিও আমি আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু আমার লজ্জা-শরম তো হারাইনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার ছেলের জন্য দুইজন শহীদের সমান সওয়াব রয়েছে। উম্মু খাল্লাদ বললেন, হে আল্লাহর রাসূল! তা কিসের জন্য? তিনি বললেন: কারণ তাকে আহলে কিতাব হত্যা করেছে।
সুনানে আবূ দাউদ হাদিস ২৪৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু খাল্লাদ নামের এক মহিলার ঘটনা এসেছে। তিনি মুখমণ্ডল আবৃত অবস্থায় তাঁর নিহত ছেলের খবর জানতে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। কিছু সাহাবি আশ্চর্য হয়ে বলেন, তিনি মুখ ঢেকে ছেলের কথা জিজ্ঞেস করতে এসেছেন। তখন তিনি বলেন, তিনি ছেলে হারিয়েছেন, কিন্তু লজ্জা-শরম হারাননি। এই কথা তাঁর দৃঢ় চরিত্র ও হায়ার পরিচয় দেয়। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, তাঁর ছেলের জন্য দুইজন শহীদের সমান সওয়াব রয়েছে। কারণ হিসেবে বলেন, তাকে আহলে কিতাব হত্যা করেছে। হাদিসের মূল শিক্ষা হলো—বিপদের সময়ও লজ্জাশীলতা হারিয়ে না ফেলা, শহীদের মর্যাদা, এবং নবীজির পক্ষ থেকে শোকাহত মাকে সান্ত্বনা দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বড় শোকের সময়ও লজ্জাশীলতা রক্ষা করা প্রশংসনীয়।
- উম্মু খাল্লাদের কথায় দৃঢ় ঈমানি চরিত্র ফুটে ওঠে।
- নবী صلى الله عليه وسلم নিহত পুত্রের মর্যাদা জানিয়ে মাকে সান্ত্বনা দিয়েছেন।
- হাদিসে আহলে কিতাবের হাতে নিহত হওয়ার কারণে বিশেষ সওয়াবের কথা এসেছে।
