১৪/৬৪. অধ্যায়ঃ
আরাফার দিন আরাফার ময়দানে সওম পালন প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৪৪১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৪১
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا، تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ . وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ . فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ بِعَرَفَةَ فَشَرِبَ .
আল-হারিস কন্যা উম্মুল ফাদল (রাঃ) হতে বর্ণিতঃ
আরাফাহর দিন রাসূলুল্লাহ (ﷺ) সাওম পালন করেছেন কিনা এ নিয়ে কতিপয় লোক তাঁর নিকট বিতর্ক করেন। তাদের কেউ বললেন, তিনি সাওম রেখেছেন, আবার কতিপয় বললেন, তিনি সাওম রাখেননি। সুতরাং আমি তাঁর কাছে এক পেয়ালা দুধ পাঠালাম, তখন তিনি তাঁর উষ্ট্রীর পিঠের উপর আরাফাতে অবস্থান করছিলেন। তিনি দুধটুকু পান করলেন।
