১৪/৩৭. অধ্যায়ঃ
কেউ রমজানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারা
সুনানে আবু দাউদ : ২৩৯২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩৯২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَفْطَرَ فِي رَمَضَانَ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعْتِقَ رَقَبَةً أَوْ يَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ أَوْ يُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا . قَالَ لاَ أَجِدُ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اجْلِسْ " . فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ " خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَحَدٌ أَحْوَجَ مِنِّي . فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ وَقَالَ لَهُ " كُلْهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ عَلَى لَفْظِ مَالِكٍ أَنَّ رَجُلاً أَفْطَرَ وَقَالَ فِيهِ " أَوْ تُعْتِقَ رَقَبَةً أَوْ تَصُومَ شَهْرَيْنِ أَوْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রমজানের সাওম ভঙ্গ করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি দাস মুক্ত করার অথবা একটানা দুই মাস সাওম পালন অথবা ষাটজন মিসকিনকে আহার করানোর নির্দেশ দেন। ফলে লোকটি বলে, আমি এর কোনটিই করতে সক্ষম নই। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি বসো।এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি ঝুড়িভর্তি খেজুর এলে তিনি তাকে বলেন: এগুলো নিয়ে গিয়ে সদকা করে দাও। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমার চেয়ে অধিক গরিব লোক নেই। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে হাসলেন যে, তার মাড়ির দাঁত প্রকাশ হয়ে পড়ে। তিনি লোকটিকে বললেন: তাহলে এগুলো তুমি খাও।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইবনু জুরাইয হতে আয-যুহরীর মাধ্যমে মালিকের শব্দে বর্ণনা করেন যে, এক ব্যক্তি সাওম ভঙ্গ করে। তিনি তাতে বলেছেন:(১) ‘অথবা একটি দাস মুক্ত করো(২) অথবা দুই মাস সাওম রাখো(৩) কিংবা ষাটজন মিসকিনকে আহার করাও’।
