১৪/২৪. অধ্যায়ঃ
সাওমে বিসাল বা বিরতিহীন রোজা রাখা
সুনানে আবু দাউদ : ২৩৬১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩৬১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنَّ بَكْرَ بْنَ مُضَرَ، حَدَّثَهُمْ عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُوَاصِلُوا فَأَيُّكُمْ أَرَادَ أَنْ يُوَاصِلَ فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ " . قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ . قَالَ " إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنَّ لِي مُطْعِمًا يُطْعِمُنِي وَسَاقِيًا يَسْقِينِي " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তোমরা বিরতিহীন সাওম পালন করো না। অবশ্য কেউ সাওমে বিসাল (বিরতিহীন সাওম) করতে চাইলে সেহরি পর্যন্ত করতে পারে। সাহাবীরা বললেন, আপনি তো ক্রমাগত সাওম পালন করেন? তিনি বলেনঃ আমার অবস্থা তোমাদের মতো নয়। আমার খাদ্যদাতা ও পানীয়দাতা আছেন। তিনি আমাকে পানাহার করান।
