১৪/১২. অধ্যায়ঃ

শাবানের শেষ দিকে সওম পালন মাকরূহ

অর্ধ শাবানের পর সাওম: হাদিস ও আলোচনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৩৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَدِمَ عَبَّادُ بْنُ كَثِيرٍ الْمَدِينَةَ فَمَالَ إِلَى مَجْلِسِ الْعَلاَءِ فَأَخَذَ بِيَدِهِ فَأَقَامَهُ ثُمَّ قَالَ اللَّهُمَّ إِنَّ هَذَا يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلاَ تَصُومُوا ‏"‏ ‏.‏ فَقَالَ الْعَلاَءُ اللَّهُمَّ إِنَّ أَبِي حَدَّثَنِي عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الثَّوْرِيُّ وَشِبْلُ بْنُ الْعَلاَءِ وَأَبُو عُمَيْسٍ وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلاَءِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ لاَ يُحَدِّثُ بِهِ قُلْتُ لأَحْمَدَ لِمَ قَالَ لأَنَّهُ كَانَ عِنْدَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ وَقَالَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم خِلاَفَهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَلَيْسَ هَذَا عِنْدِي خِلاَفَهُ وَلَمْ يَجِئْ بِهِ غَيْرُ الْعَلاَءِ عَنْ أَبِيهِ ‏.‏

আবদুল ‘আযীয ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ

আব্বাদ ইবনু কাসীর (রহঃ) মদিনায় আগমন করে আল-আলা (রহঃ)-এর মাজলিসে উপস্থিত হলেন। তিনি তাঁর হাত ধরে তাঁকে দাঁড় করালেন, অতঃপর বললেন, “হে আল্লাহ! এ লোকটি তার পিতার সূত্রে আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে তোমরা (নফল) সাওম রাখবে না।” আল-আলা বলেন, “আল্লাহ সাক্ষী, আমার পিতা আবু হুরাইরা (রাঃ) থেকে নবী (ﷺ)-এর সূত্রে উক্ত হাদিস আমার নিকট বর্ণনা করেছেন।”ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আস-সাওরী, শিবল ইবনুল আলা, আবু উমাইস ও জুহাইর ইবনু মুহাম্মাদ (রহঃ) আল-আলা (রহঃ) সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। আবদুর রহমান (রহঃ) এ হাদিসটি বর্ণনা করতেন না।আমি ইমাম আহমাদ (রহঃ)-কে জিজ্ঞেস করি, তা কেন? তিনি বলেন, “তাঁর কাছে হাদিস রয়েছে যে, নবী (ﷺ) সাওম পালনের দ্বারা শাবানকে রমজানের সাথে মিলাতেন। কিন্তু আল-আলা (রহঃ) নবী (ﷺ) হতে এর বিপরীত বর্ণনা করেছেন।”ইমাম দাউদ (রহঃ) বলেন, “আমার মতে, দুই হাদিসের মধ্যে বিরোধ নাই। আল-আলা ছাড়া অন্য কেউ এটি তাঁর পিতা থেকে বর্ণনা করেননি।”

সহীহ।

সুনানে আবূ দাউদ হাদিস ২৩৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে তোমরা নফল সাওম রাখবে না। এরপর বর্ণনায় আল-আলা (রহঃ)-এর সূত্র, তাঁর পিতার বর্ণনা এবং ইমাম আবু দাউদ (রহঃ)-এর আলোচনা এসেছে। ইমাম আহমাদ (রহঃ)-এর কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উল্লেখ করেন যে, তাঁর কাছে এমন হাদিসও আছে যেখানে নবী صلى الله عليه وسلم শাবানকে রমজানের সঙ্গে মিলিয়ে সাওম রাখতেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, তাঁর মতে দুই হাদিসের মধ্যে বিরোধ নেই। তাই এই হাদিসে শুধু একটি বিধান নয়, বরং বর্ণনার ধরন ও আলেমদের বোঝাপড়ার কথাও এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অর্ধ শাবানের পর নফল সাওম না রাখার বর্ণনা এসেছে।
  • একই বিষয়ে অন্য বর্ণনার সঙ্গে মিলিয়ে বোঝার আলোচনা আছে।
  • ইমাম আবু দাউদ (রহঃ) দুই বর্ণনার মধ্যে বিরোধ দেখেননি।
  • হাদিস বোঝার ক্ষেত্রে বর্ণনার সূত্র ও আলেমদের আলোচনা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন