১৩/৪৫. অধ্যায়ঃ

যার মতে, ইদ্দত পালনকারিণী অন্যত্র যেতে পারবে

বিধবার ইদ্দত কোথায় পালন করবে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৩০১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا مُوسَى بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا شِبْلٌ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، قَالَ قَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهِ فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ وَهُوَ قَوْلُ اللَّهِ تَعَالَى ‏{‏ غَيْرَ إِخْرَاجٍ ‏}‏ قَالَ عَطَاءٌ إِنْ شَاءَتِ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهِ وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا وَإِنْ شَاءَتْ خَرَجَتْ لِقَوْلِ اللَّهِ تَعَالَى ‏{‏ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ ‏}‏ قَالَ عَطَاءٌ ثُمَّ جَاءَ الْمِيرَاثُ فَنَسَخَ السُّكْنَى تَعْتَدُّ حَيْثُ شَاءَتْ ‏.‏

‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, আল্লাহর বাণী: “নিজ পরিবারে থেকে ইদ্দত পালন করা” সম্পর্কিত আয়াতটি মানসূখ হয়ে গেছে। সুতরাং যেখানে খুশি ইদ্দত পালন করবে। তা হচ্ছে মহান আল্লাহর বাণী: “ঘর থেকে বহিষ্কার না করে” (সূরা আল-বাকারা: ২৪০)। আতা (রহঃ) বলেন, সে ইচ্ছা হলে স্বামীর বাড়িতে ইদ্দত পূর্ণ করবে এবং (স্বামীর) ওসিয়াতকৃত বাড়িতে অবস্থান করবে, আর ইচ্ছে হলে অন্যত্র চলে যেতে পারবে। আল্লাহর এ বাণী মোতাবেক: “আর যদি তারা বের হয়ে যায় তবে এতে তোমাদের কোন গুনাহ নেই, তাদের কাজের ব্যাপারে” (সূরা আল-বাকারা: ২৪০)। আতা (রহঃ) বলেন, মীরাসের আয়াত অবতীর্ণ হলে নির্দিষ্ট বাসস্থানও মানসূখ হয়ে যায়। এখন সে যেখানে খুশি ইদ্দত পূর্ণ করতে পারে।

সুনানে আবু দাউদ হাদিস ২৩০১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বিধবার ইদ্দত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক এসেছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, “নিজ পরিবারে থেকে ইদ্দত পালন করা” সংক্রান্ত আগের বিধানটি পরে মানসূখ হয়েছে। তাই স্বামী মারা যাওয়া নারী কোথায় ইদ্দত পালন করবে—এ বিষয়ে এখানে বলা হয়েছে, সে চাইলে স্বামীর বাড়িতে থাকতে পারে, আবার চাইলে অন্যত্রও যেতে পারে। আতা (রহঃ) আয়াতের অংশ উল্লেখ করে বলেন, যদি তারা বের হয়ে যায়, তবে তাদের কাজের ব্যাপারে তোমাদের কোনো গুনাহ নেই। এই হাদিসের মূল শিক্ষা হলো, বিধবার ইদ্দত শুধু একটি নির্দিষ্ট ঘরে সীমাবদ্ধ নয়—বরং বর্ণনায় পাওয়া বিধান অনুযায়ী তার থাকার ক্ষেত্রে সুযোগ আছে। এখানে ইদ্দত, স্বামীর বাড়ি, ও মীরাসের আয়াত—এই বিষয়গুলো সরাসরি যুক্ত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইদ্দতের বিধান বুঝতে কুরআনের আয়াত ও তার মানসূখ হওয়া বিষয়টি জানা জরুরি।
  • বিধবা নারী চাইলে স্বামীর বাড়িতে ইদ্দত পূর্ণ করতে পারে।
  • এই বর্ণনা অনুযায়ী সে প্রয়োজন হলে অন্যত্রও ইদ্দত পালন করতে পারে।
  • ধর্মীয় বিধান জানার ক্ষেত্রে সাহাবী ও তাবেঈদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন