১/৯১. অধ্যায়ঃ

অপবিত্র ব্যক্তির বিলম্বে গোসল করা

ইবাদতে সহজতা: গোসল, বিতর ও কুরআন তিলাওয়াত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، ح حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا بُرْدُ بْنُ سِنَانٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فِي أَوَّلِ اللَّيْلِ أَوْ فِي آخِرِهِ قَالَتْ رُبَّمَا اغْتَسَلَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا اغْتَسَلَ فِي آخِرِهِ ‏.‏ قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ‏.‏ قُلْتُ أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ أَوَّلَ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ قَالَتْ رُبَّمَا أَوْتَرَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ فِي آخِرِهِ ‏.‏ قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ‏.‏ قُلْتُ أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْهَرُ بِالْقُرْآنِ أَمْ يَخْفِتُ بِهِ قَالَتْ رُبَّمَا جَهَرَ بِهِ وَرُبَّمَا خَفَتَ ‏.‏ قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ‏.‏

গুদায়িফ ইবনুল হারিস হতে বর্ণিতঃ

তিনি বললেন, আমি আয়িশা (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে জানাবাতের গোসল কখন করতে দেখেছেন, রাতের প্রথমভাগে না শেষভাগে? আয়িশা (রাঃ) বললেন, তিনি কখনো রাতের প্রথম ভাগে গোসল করতেন আবার কখনো রাতের শেষ ভাগে। আমি বললাম, আল্লাহু আকবর! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি এ ব্যাপারে প্রশস্ততা ও সহজতা দান করেছেন।আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) বিতর (সালাত) রাতের প্রথম দিকে আদায় করতেন, না শেষদিকে? তিনি বললেন, কখনো রাতের প্রথমদিকে বিতর আদায় করতেন আবার কখনো শেষ রাতে। আমি বললাম, আল্লাহু আকবর! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি এ ব্যাপারে প্রশস্ততা ও সহজতা দান করেছেন।আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কুরআন তিলাওয়াত উচ্চস্বরে করতেন না নিম্নস্বরে? তিনি বললেন, তিনি কখনো উচ্চস্বরে এবং কখনো নিম্নস্বরে তিলাওয়াত করতেন। আমি বললাম, আল্লাহু আকবর! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এ ব্যাপারে প্রশস্ততা ও সহজতা দান করেছেন।

সহীহঃ মুসলিমে এর প্রথমাংশ রয়েছে।

সুনানে আবূ দাউদ হাদিস ২২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে গুদাইফ ইবনুল হারিস (রহঃ) আয়িশা (রাঃ)-কে তিনটি বিষয় জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানাবাতের গোসল রাতের প্রথম ভাগে করতেন, না শেষ ভাগে; বিতর সালাত কখন পড়তেন; আর কুরআন তিলাওয়াত উচ্চস্বরে করতেন, না নিম্নস্বরে। আয়িশা (রাঃ) প্রতিটি প্রশ্নের উত্তরে বলেন, কখনো এভাবে, কখনো ওভাবে। প্রশ্নকারী প্রতিবার আল্লাহর প্রশংসা করেন যে, আল্লাহ এ কাজে প্রশস্ততা দিয়েছেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, কিছু আমলে একাধিক বৈধ পদ্ধতি বা সময় থাকতে পারে। তবে ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে নেই এমন নতুন নিয়ম যোগ করা যাবে না। এখানে শুধু নবীজির বিভিন্ন সময়ে করা আমলের কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাবাতের গোসল রাতের প্রথম বা শেষ ভাগে—দুইভাবেই হয়েছে।
  • বিতর সালাতের সময় নিয়ে হাদিসে সহজতার দিক দেখা যায়।
  • কুরআন তিলাওয়াত কখনো উচ্চস্বরে, কখনো নিম্নস্বরে হয়েছে।
  • দ্বীনের কোনো বিষয়ে সহজতা পেলে আল্লাহর প্রশংসা করা সুন্দর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন