১/১১. অধ্যায়ঃ

পেশাব থেকে সতর্ক থাকা

পেশাবের সময় আড়াল নেয়া ও পবিত্রতার ভারসাম্য

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ، قَالَ انْطَلَقْتُ أَنَا وَعَمْرُو بْنُ الْعَاصِ، إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ وَمَعَهُ دَرَقَةٌ ثُمَّ اسْتَتَرَ بِهَا ثُمَّ بَالَ فَقُلْنَا انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ ‏.‏ فَسَمِعَ ذَلِكَ فَقَالَ ‏"‏ أَلَمْ تَعْلَمُوا مَا لَقِيَ صَاحِبُ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إِذَا أَصَابَهُمُ الْبَوْلُ قَطَعُوا مَا أَصَابَهُ الْبَوْلُ مِنْهُمْ فَنَهَاهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَنْصُورٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى فِي هَذَا الْحَدِيثِ قَالَ ‏"‏ جِلْدَ أَحَدِهِمْ ‏"‏ ‏.‏ وَقَالَ عَاصِمٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ جَسَدَ أَحَدِهِمْ ‏"‏ ‏.‏

‘আবদুর রহমান ইবনু হাসানাহ হতে বর্ণিতঃ

আমি ও আমর ইবনুল আস নবী (ﷺ)-এর নিকট গেলাম। তিনি সাথে একটি ঢাল নিয়ে বের হলেন এবং সেটিকে আড়াল বানিয়ে পেশাব করলেন। আমরা বললাম: দেখ, তিনি মহিলাদের ন্যায় (লুকিয়ে লুকিয়ে) পেশাব করছেন। তিনি একথা শুনে বললেন, তোমরা কি জান না বনী ইসরাঈলের এক ব্যক্তির কী অবস্থা হয়েছিল? তাদের কারো যদি (কোথাও) পেশাব লেগে যেত, তাহলে তারা ঐ স্থানকে কেটে ফেলত। অতঃপর ঐ ব্যক্তি তাদেরকে এরূপ করতে নিষেধ করেছিল বিধায় তাকে কবরের শাস্তি দেয়া হয়। সহীহ মাওকূফ: বুখারী ও মুসলিম এটি মুত্তাসিল সানাদে বর্ণনা করেছেন। কিন্তু এ শব্দে: ( ثوب أحدكم ) ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَنْصُورٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى فِي هَذَا الْحَدِيثِ قَالَ ‏"‏ جِلْدَ أَحَدِهِمْ ‏"‏. - صحيح . মানসুর আবু ওয়াইল থেকে আবু মূসা সূত্রে এ হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন: (যদি পেশাব লাগত) তাহলে নিজের চামড়া কেটে ফেলত।সহীহ।আর আসিম আবু ওয়াইল, আবু মূসা (রাঃ) থেকে নবী (ﷺ)-এর সূত্রে বর্ণনা করেছেন: وَقَالَ عَاصِمٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم قَالَ ‏"‏ جَسَدَ أَحَدِهِمْ ‏"‏ ‏.‏ - منكر . ‘নিজের শরীর কেটে ফেলত’। মুনকার।

সুনানে আবূ দাউদ হাদিস ২২-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি ঢালকে আড়াল বানিয়ে পেশাব করলেন। কিছু লোক এটিকে নারীদের মতো লুকিয়ে পেশাব করা ভেবে মন্তব্য করল। তখন নবী (صلى الله عليه وسلم) বনী ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেন। তাদের কারো গায়ে পেশাব লাগলে তারা আক্রান্ত অংশ কেটে ফেলত। সেই ব্যক্তি তাদের এ কাজ থেকে নিষেধ করেছিল, ফলে তাকে কবরের শাস্তি দেয়া হয়—এ কথা বর্ণনায় এসেছে। হাদিসটির মূল শিক্ষা হলো, পেশাবের সময় শালীনভাবে আড়াল নেয়া উচিত। একই সঙ্গে পবিত্রতার নামে অযথা কঠোরতা বা সীমা ছাড়িয়ে যাওয়া ঠিক নয়। পেশাব পবিত্রতা, শৌচ গোপনীয়তা এবং সহজ শরিয়তি আদব—এসব বিষয় এই হাদিসে একসাথে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পেশাবের সময় আড়াল নেয়া শালীনতার অংশ।
  • পবিত্রতার বিষয়ে যত্ন নিতে হবে, তবে বাড়াবাড়ি করা যাবে না।
  • অন্যের সুন্নতসম্মত কাজ নিয়ে তাড়াহুড়া করে মন্তব্য করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন