১২/৩৩. অধ্যায়ঃ

অপ্রাপ্তবয়স্কা মেয়ে বিয়ে দেয়া

খুতবায় আনুগত্য ও সতর্কতার বার্তা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عِمْرَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ، عَنْ أَبِي عِيَاضٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا تَشَهَّدَ ذَكَرَ نَحْوَهُ وَقَالَ بَعْدَ قَوْلِهِ ‏"‏ وَرَسُولُهُ ‏"‏ ‏.‏ ‏"‏ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا بَيْنَ يَدَىِ السَّاعَةِ مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ وَمَنْ يَعْصِهِمَا فَإِنَّهُ لاَ يَضُرُّ إِلاَّ نَفْسَهُ وَلاَ يَضُرُّ اللَّهَ شَيْئًا ‏"‏ ‏.‏

ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন খুতবা দিতেন। অতঃপর পূর্ব বর্ণিত হাদিসের অনুরূপ। তিনি অতিরিক্ত বর্ণনা করেনঃ “তিনি তাঁকে সত্যসহ কেয়ামতের পূর্বে পাঠিয়েছেন সুসংবাদ প্রদানকারী ও ভীতি প্রদর্শনকারীরূপে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে সে সঠিক পথের সন্ধান পাবে। আর যে ব্যক্তি তাঁদের উভয়ের অবাধ্য হবে, সে শুধু নিজেই অমঙ্গল ডেকে আনবে, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না।

[২১১৯] বায়হাক্বী। সানাদে আবদে রব্বীহি রয়েছে। তার সম্পর্কে হাফিয আত-তাহযীব গ্রন্থে বলেনঃ ‘আলী ইবনুল মাদীনী বলেছেন, তিনি মাজহুল, ক্বাতাদাহ ছাড়া কেউ তার থেকে বর্ণনা করেননি। এছাড়া সানাদের আবূ ইয়ায সম্পর্কে হাফিয বলেনঃ মাজহুল। আলবানী বলেনঃ ইমাম নববী এর সানাদকে সহীহ বলে ভুল করেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ২১১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যখন খুতবা দিতেন, তখন পূর্বের খুতবাতুল হাজাহর অনুরূপ বাক্য বলতেন বলে বর্ণিত হয়েছে। এরপর অতিরিক্ত অংশে এসেছে, আল্লাহ তাঁকে সত্যসহ কেয়ামতের আগে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, সে সঠিক পথ পাবে। আর যে অবাধ্য হবে, সে নিজেরই ক্ষতি করবে; আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসে খুতবার ভাষা, নবী (صلى الله عليه وسلم)-এর দায়িত্ব, আনুগত্য এবং অবাধ্যতার পরিণতি সংক্ষেপে এসেছে। এখানে মূল শিক্ষা হলো—ধর্মীয় বক্তব্য শুধু আবেগের বিষয় নয়; এতে মানুষকে আল্লাহর পথে ডাকা, সতর্ক করা এবং নিজের দায়িত্ব মনে করিয়ে দেওয়া হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে।
  • আল্লাহ ও রাসূলের আনুগত্য সঠিক পথের কারণ।
  • অবাধ্যতা করলে মানুষ নিজেরই ক্ষতি করে।
  • খুতবায় বিশ্বাস, সতর্কতা ও দায়িত্বের কথা স্মরণ করানো হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন