১২/৩২. অধ্যায়ঃ
বিবাহের খুতবা
সহজ বিয়ে ও মোহর দেওয়ার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২১১৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১১৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ الذُّهْلِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ، - قَالَ مُحَمَّدٌ - حَدَّثَنَا أَبُو الأَصْبَغِ الْجَزَرِيُّ عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، خَالِدِ بْنِ أَبِي يَزِيدَ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ " أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلاَنَةَ " . قَالَ نَعَمْ . وَقَالَ لِلْمَرْأَةِ " أَتَرْضِينَ أَنْ أُزَوِّجَكِ فُلاَنًا " . قَالَتْ نَعَمْ . فَزَوَّجَ أَحَدُهُمَا صَاحِبَهُ فَدَخَلَ بِهَا الرَّجُلُ وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يُعْطِهَا شَيْئًا وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم زَوَّجَنِي فُلاَنَةَ وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ أُعْطِهَا شَيْئًا وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا مِنْ صَدَاقِهَا سَهْمِي بِخَيْبَرَ فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ . قَالَ أَبُو دَاوُدَ وَزَادَ عُمَرُ بْنُ الْخَطَّابِ - وَحَدِيثُهُ أَتَمُّ - فِي أَوَّلِ الْحَدِيثِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ " . وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلرَّجُلِ ثُمَّ سَاقَ مَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ يُخَافُ أَنْ يَكُونَ هَذَا الْحَدِيثُ مُلْزَقًا لأَنَّ الأَمْرَ عَلَى غَيْرِ هَذَا .
’উক্ববাহ ইবনু ‘আমীর (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) এক ব্যক্তিকে বললেনঃ আমি তোমার সাথে অমুক মহিলার বিয়ে দিতে চাই, তুমি কি এতে খুশি আছো? সে বললো, হ্যাঁ। এরপর তিনি উক্ত মহিলাকে বললেন, আমি তোমাকে অমুক পুরুষের সাথে বিয়ে দিলে তুমি কি রাজি হবে? সে বললো, হ্যাঁ। সুতরাং তারা একে অপরকে বিয়ে করলো।তারপর লোকটি তার সাথে সঙ্গম করলো, কিন্তু তার জন্য কোনো মোহরানা নির্ধারণ করেনি এবং তাকে নগদ কিছু প্রদান করেনি। লোকটি হুদাইবিয়াতে উপস্থিত ছিল। হুদাইবিয়াতে উপস্থিত সকলকে খায়বারের এক এক অংশ দেয়া হয়েছিল।অতঃপর লোকটির মৃত্যুর সময় উপস্থিত হলে সে বললো, রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে অমুক মহিলার বিয়ে দিয়েছিলেন, অথচ আমি তার জন্য কোনো মোহর নির্ধারণ করিনি এবং তাকে নগদ কিছুই দেইনি। সুতরাং আমি আপনাদের সাক্ষী করছি যে, আমি খায়বারের অংশটুকু তাকে মোহরানা বাবদ প্রদান করলাম। অতঃপর মহিলাটি (স্ত্রী) তা গ্রহণ করে এবং তা এক লক্ষ দিরহামের বিনিময়ে বিক্রয় করে দেয়।ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদিসের শুরুতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) অতিরিক্ত বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বিয়ে সহজে সম্পন্ন হয় তাই উত্তম বিয়ে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) ঐ লোককে বললেন। অতঃপর বাকী অংশটুকু একইরূপ বর্ণনা করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আশঙ্কা করি, এ হাদিসে সংযোজন হয়েছে। কারণ বিষয়টি ব্যতিক্রম।
সুনানে আবূ দাউদ হাদিস ২১১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) এক পুরুষ ও এক নারীকে আলাদা করে জিজ্ঞেস করেন, তারা একে অপরকে বিয়ে করতে রাজি কি না। উভয়ে রাজি হলে বিয়ে সম্পন্ন হয়। পরে লোকটি স্ত্রীর সাথে সহবাস করে, কিন্তু মোহর নির্ধারণ করেনি এবং কিছু দেয়নি। মৃত্যুর সময় সে জানায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু সে মোহর দেয়নি। তাই সে নিজের খায়বারের অংশটুকু স্ত্রীকে মোহর হিসেবে দিয়ে যায়। স্ত্রী তা গ্রহণ করে এবং পরে বিক্রি করে। বর্ণনার শুরুতে অতিরিক্ত অংশে এসেছে, সহজ বিয়ে উত্তম; তবে আবূ দাঊদ (রহঃ) এই সংযোজন নিয়ে আশঙ্কার কথা বলেছেন। তাই ব্যাখ্যায় মূল ঘটনাকে ধরে বলা যায়—বিয়েতে সম্মতি, মোহরের অধিকার এবং সহজতার বিষয় এখানে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়েতে নারী-পুরুষ উভয়ের সম্মতি জিজ্ঞেস করা হয়েছে।
- মোহর নির্ধারণ না হলেও পরে স্ত্রীর অধিকার আদায় করা হয়েছে।
- মৃত্যুর আগে ব্যক্তি নিজের দায়িত্ব স্মরণ করেছে।
- বর্ণনার সংযোজন নিয়ে আবূ দাঊদ (রহঃ)-এর সতর্কতা উল্লেখ আছে।
