১২/৩২. অধ্যায়ঃ
বিবাহের খুতবা
ইবনু মাসউদ (রাঃ)-এর মোহর ফয়সালা
সুনানে আবূ দাউদ : ২১১৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১১৬
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، وَأَبِي، حَسَّانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، أُتِيَ فِي رَجُلٍ بِهَذَا الْخَبَرِ قَالَ فَاخْتَلَفُوا إِلَيْهِ شَهْرًا أَوْ قَالَ مَرَّاتٍ قَالَ فَإِنِّي أَقُولُ فِيهَا إِنَّ لَهَا صَدَاقًا كَصَدَاقِ نِسَائِهَا لاَ وَكْسَ وَلاَ شَطَطَ وَإِنَّ لَهَا الْمِيرَاثَ وَعَلَيْهَا الْعِدَّةُ فَإِنْ يَكُ صَوَابًا فَمِنَ اللَّهِ وَإِنْ يَكُنْ خَطَأً فَمِنِّي وَمِنَ الشَّيْطَانِ وَاللَّهُ وَرَسُولُهُ بَرِيئَانِ . فَقَامَ نَاسٌ مِنْ أَشْجَعَ فِيهِمُ الْجَرَّاحُ وَأَبُو سِنَانٍ فَقَالُوا يَا ابْنَ مَسْعُودٍ نَحْنُ نَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَاهَا فِينَا فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ وَإِنَّ زَوْجَهَا هِلاَلُ بْنُ مُرَّةَ الأَشْجَعِيُّ كَمَا قَضَيْتَ . قَالَ فَفَرِحَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَرَحًا شَدِيدًا حِينَ وَافَقَ قَضَاؤُهُ قَضَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
‘আবদুল্লাহ ইবনু ‘উতবাহ ইবনু মাসঊদ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) এর নিকট এক ব্যক্তি পূর্বোক্ত হাদিসের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো। বর্ণনাকারী বলেন, লোকেরা এ বিষয়ে এক মাস বা অনেকবার মতভেদ করেন। অতঃপর ইবনু মাসউদ (রাঃ) বললেন, ঐ নারীর ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, সে তার বংশের নারীর সমপরিমাণ মোহর পাবে, এতে কমবেশি করবে না, সে মিরাসের অংশও পাবে এবং তাকে ইদ্দত পালন করতে হবে।এ হলো আমার অভিমত, এটা নির্ভুল হলে তা আল্লাহর পক্ষ থেকে, আর ভুল হলে, তা আমার ও শয়তানের পক্ষ হতে। তবে এ ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সম্পূর্ণ নির্দোষ।অতঃপর আশজাঈ গোত্রের আল-জাররাহ ও আবু সিনান (রাঃ)-সহ কতিপয় লোক দাঁড়িয়ে বললেন, হে ইবনু মাসউদ! আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে হিলাল ইবনু মুন্নাহর স্ত্রীর বিরওআ বিনতু ওয়াশিকের ব্যাপারে অনুরূপ ফতোয়া দিয়েছিলেন, যেরূপ আপনি দিলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) যখন দেখলেন যে, তার ফতোয়া রাসূলুল্লাহ (ﷺ) এর ফতোয়ার অনুরূপ, তখন তিনি খুবই খুশি হলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২১১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে একটি ঘটনা জিজ্ঞেস করা হয়। বিষয়টি ছিল এমন নারীকে নিয়ে, যার স্বামী মারা গেছে, কিন্তু সহবাস হয়নি এবং মোহরও ধার্য হয়নি। লোকেরা এক মাস বা বহুবার এ বিষয়ে মতভেদ করে। এরপর ইবনু মাসউদ (রাঃ) বলেন, ঐ নারী তার বংশের নারীদের মতো মোহর পাবে; কম বা বেশি করা হবে না। সে মিরাস পাবে এবং ইদ্দত পালন করবে। তিনি বিনয়ের সাথে বলেন, সঠিক হলে তা আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে তার ও শয়তানের পক্ষ থেকে। পরে আশজাঈ গোত্রের লোকেরা সাক্ষ্য দেয় যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বিরওআ বিনতু ওয়াশিকের ব্যাপারে একই ফয়সালা দিয়েছিলেন। এতে ইবনু মাসউদ (রাঃ) খুব খুশি হন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফতোয়া দেওয়ার সময় সতর্কতা ও বিনয় দরকার।
- মোহর নির্ধারিত না হলে বংশের নারীদের মতো মোহর ধরা হয়েছে।
- স্ত্রী মিরাস পাবে এবং ইদ্দত পালন করবে।
- সাহাবিরা নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালার সাথে মিল পেয়ে আনন্দিত হতেন।
