১১/৯৩. অধ্যায়ঃ
কাবার অভ্যন্তরে সালাত আদায় করা
সুনানে আবু দাউদ : ২০২২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২০২২
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَسْأَلُ السَّائِبَ بْنَ يَزِيدَ هَلْ سَمِعْتَ فِي الإِقَامَةِ، بِمَكَّةَ شَيْئًا قَالَ أَخْبَرَنِي ابْنُ الْحَضْرَمِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لِلْمُهَاجِرِينَ إِقَامَةٌ بَعْدَ الصَّدَرِ ثَلاَثًا " .
‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু আবদুল আযীয (রহঃ) সায়িব ইবনু ইয়াজিদ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, হজ্জে আগত মুহাজিরদের মক্কায় অবস্থান সম্পর্কে আপনি কিছু শুনেছেন কি? তিনি বললেন, আমাকে ইবনু হাদরামী (রাঃ) বলেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মুহাজিরদের লক্ষ্য করে বলতে শুনেছেন : ফরজ তাওয়াফ আদায়ের পর মক্কায় তিন দিন অবস্থান করতে পারবে।
