১/১০. অধ্যায়ঃ
আল্লাহর নাম খচিত আংটি নিয়ে পায়খানায় প্রবেশ করা
সুনানে আবু দাউদ : ১৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي عَلِيٍّ الْحَنَفِيِّ، عَنْ هَمَّامٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ وَضَعَ خَاتَمَهُ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا حَدِيثٌ مُنْكَرٌ وَإِنَّمَا يُعْرَفُ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ ثُمَّ أَلْقَاهُ . وَالْوَهَمُ فِيهِ مِنْ هَمَّامٍ وَلَمْ يَرْوِهِ إِلاَّ هَمَّامٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) পায়খানায় যাওয়ার সময় আংটি খুলে রাখতেন।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীসটি মুনকার। হাদীসটি বর্ণিত হয়েছে ইবনু জুরাইজ হতে, তিনি জিয়াদ ইবন সাদ হতে, তিনি যুহরী হতে আনাস (রাঃ) সূত্রে মারফুভাবে এভাবেঃ নবী (ﷺ) একটি রুপার আংটি বানান, অতঃপর তা ফেলে দেন। হাদীসটি বর্ণনায় হাম্মামের সন্দেহ রয়েছে। আর হাম্মাম ছাড়া কেউ এটি বর্ণনা করেননি।
মুনকারঃ যইফ আল-জামি’উস সাগীর ৪৩৯০, মিশকাত ৩৪৩
