১১/৪৪. অধ্যায়ঃ
যদি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়
সুনানে আবু দাউদ : ১৮৬০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي أَبَانُ، - يَعْنِي ابْنَ صَالِحٍ - عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ أَصَابَنِي هَوَامُّ فِي رَأْسِي وَأَنَا مَعَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ حَتَّى تَخَوَّفْتُ عَلَى بَصَرِي فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى { فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ } الآيَةَ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي " احْلِقْ رَأْسَكَ وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ فَرَقًا مِنْ زَبِيبٍ أَوِ انْسُكْ شَاةً " . فَحَلَقْتُ رَأْسِي ثُمَّ نَسَكْتُ .
কা‘ব ইবনু ‘উজারাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হুদায়বিয়ার বছরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। আমার মাথায় উকুনের প্রাদুর্ভাব দেখা দিল। এমনকি আমি আমার দৃষ্টিশক্তি সম্পর্কে আশঙ্কায় পড়লাম। এ সময় মহান পরাক্রমশালী আল্লাহ অবতীর্ণ করলেন ’’তবে যে ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে অথবা মাথায় কোনো প্রকার কষ্টদায়ক ব্যাপার থাকার কারণে মাথা মুড়িয়ে নেয়, কাফফারা হিসেবে তার সাওম পালন বা ফিদয়া প্রদান বা কুরবানি করা বিধেয়” (সূরা আল-বাকারা : ১৯৬)। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ডেকে বললেনঃ মাথা মুন্ডন করো এবং তিন দিন সাওম পালন করো অথবা এক ফারাক কিশমিশ ছয়জন মিসকিনের মধ্যে বিতরণ করো অথবা একটি বকরী কুরবানি করো। কা’ব বলেন, সুতরাং আমি আমার মাথা মুন্ডন করি এবং কুরবানি করি।
হাসান। কিন্তু কিশিমিশের উল্লেখ মুনকার। মাহফূয হলো : খেজুর।
