১১/৪২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
মুহরিম সাথীদের সামনে আবু কাতাদার শিকার
সুনানে আবূ দাউদ : ১৮৫২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৮৫২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ التَّيْمِيِّ عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ قَالَ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَى بَعْضُهُمْ فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ " إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ تَعَالَى " .
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সফর সঙ্গী ছিলেন। মক্কার কোনো রাস্তা অতিক্রমের সময় তিনি তার কিছু মুহরিম সাথীসহ পেছনে রয়ে যান। তিনি ছিলেন ইহরাম মুক্ত।অতঃপর তিনি একটি বন্য গাধা দেখতে পেয়ে নিজের ঘোড়ার পিঠে চড়লেন। তাঁর চাবুকটি নিচে পড়ে গেলে তিনি তার সঙ্গীদের তা তুলে দেয়ার অনুরোধ জানালে তারা তুলে দিতে অস্বীকৃতি জানান। এরপর তার তীরটি তুলে দেয়ার অনুরোধ জানালে তাও দিতে অস্বীকার করেন। অবশেষে তিনি নিজেই তা তুলে নিলেন এবং গাধাটিকে আক্রমণ করে হত্যা করলেন।রাসূলুল্লাহ (ﷺ)-এর কিছু সাহাবী তার গোশত খেলেন, আর কিছু সাহাবী খেতে অস্বীকার করলেন। অতঃপর যখন তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মিলিত হলেন, তখন তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ এটা তো খাদ্য, যা মহান আল্লাহ তোমাদেরকে খাইয়েছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ১৮৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু কাতাদা (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সফরসঙ্গী ছিলেন, তবে তিনি নিজে ইহরামমুক্ত ছিলেন। তাঁর কিছু সাথী মুহরিম অবস্থায় ছিলেন। তিনি একটি বন্য গাধা দেখলেন এবং শিকার করতে এগোলেন। চাবুক ও তীর তুলে দিতে বললেও মুহরিম সাথীরা তা দিতে অস্বীকার করেন, যেন তারা শিকারে সাহায্য না করেন। পরে আবু কাতাদা (রাঃ) নিজেই শিকার করেন। কেউ সেই গোশত খেলেন, কেউ খেতে চাননি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি খাদ্য, যা আল্লাহ তোমাদের খাইয়েছেন। হাদিসটি শিকার, ইহরাম এবং সহায়তার সীমা বুঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহরিম ব্যক্তি শিকারে সাহায্য করা থেকেও বিরত থাকতে পারে।
- ইহরামমুক্ত ব্যক্তি নিজে শিকার করলে বিষয়টি আলাদা হতে পারে।
- সাহাবীরা সন্দেহ হলে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করতেন।
- শিকার বিষয়ে খাওয়া, শিকার করা ও সাহায্য করা—এই তিনটি দিক আলাদা করে বুঝতে হয়।
