১১/২৫. অধ্যায়ঃ
হজ্জের ইহরাম বাঁধার পর তা উমরায় পরিবর্তিত করা
আকীক উপত্যকায় সালাত ও উমরা হজ্জের অন্তর্ভুক্তি
সুনানে আবু দাউদ : ১৮০০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮০০
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ عِنْدِ رَبِّي عَزَّ وَجَلَّ " . قَالَ وَهُوَ بِالْعَقِيقِ " وَقَالَ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقَالَ عُمْرَةٌ فِي حَجَّةٍ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ وَعُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ فِي هَذَا الْحَدِيثِ عَنِ الأَوْزَاعِيِّ " وَقُلْ عُمْرَةٌ فِي حَجَّةٍ " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ فِي هَذَا الْحَدِيثِ وَقَالَ " وَقُلْ عُمْرَةٌ فِي حَجَّةٍ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) আমাকে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন : রাতে আমার মহান পরাক্রমশালী প্রতিপালকের পক্ষ হতে এক আগমনকারী এসে আমাকে বললেন, “এ কল্যাণময় উপত্যকায় সালাত আদায় করুন” এবং বলেছেন, ‘উমরা হজ্জের অন্তর্ভুক্ত করা হলো। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) তখন আল-আকীক উপত্যকায় অবস্থানরত ছিলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ওয়ালীদ ইবনু মুসলিম আওযাঈ হতে বর্ণনা করেছেন, “এবং বলুন, ‘উমরা হজ্জের সংযুক্ত হলো”। ইমাম আবূ দাউদ বলেন, অনুরূপভাবে এ হাদীসে আলী ইবনুল মুবারক বর্ণনা করেন, ‘বলুন, হজ্জের মধ্যে উমরা অন্তর্ভুক্ত হলো’।
সহীহ : বুখারী। ‘উমরাহ হাজ্জের অন্তর্ভুক্ত হওয়াটা অগ্রগণ্য।
সুনানে আবু দাউদ হাদিস ১৮০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন যে রাতে তাঁর প্রতিপালকের পক্ষ থেকে এক আগমনকারী এসে বলেন, এই কল্যাণময় উপত্যকায় সালাত আদায় করুন। বর্ণনায় এসেছে, তখন নবী (صلى الله عليه وسلم) আল-আকীক উপত্যকায় অবস্থান করছিলেন। সেই সঙ্গে বলা হয়েছে, উমরা হজ্জের অন্তর্ভুক্ত করা হলো। আবূ দাউদ (রহঃ) আরও উল্লেখ করেছেন, অন্য বর্ণনায় শব্দ এসেছে—বলুন, উমরা হজ্জের সংযুক্ত হলো অথবা হজ্জের মধ্যে উমরা অন্তর্ভুক্ত হলো। এই হাদিসে দুটি মূল বিষয় রয়েছে: আকীক উপত্যকায় সালাতের নির্দেশ এবং উমরার সাথে হজ্জের সম্পর্ক। হজ্জ ও উমরা একত্র করার আলোচনায় এই বর্ণনা গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আকীক উপত্যকাকে কল্যাণময় উপত্যকা বলা হয়েছে।
- সেখানে সালাত আদায়ের নির্দেশ বর্ণিত হয়েছে।
- উমরা হজ্জের অন্তর্ভুক্ত বা সংযুক্ত হওয়ার কথা এসেছে।
- বর্ণনার শব্দভেদ আবূ দাউদ (রহঃ) উল্লেখ করেছেন।
