১১/২৫. অধ্যায়ঃ

হজ্জের ইহরাম বাঁধার পর তা উমরায় পরিবর্তিত করা

আলী রাঃ-এর ইহরাম ও কিরান হজ্জের শিক্ষা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৭৯৭

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كُنْتُ مَعَ عَلِيٍّ حِينَ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْيَمَنِ قَالَ فَأَصَبْتُ مَعَهُ أَوَاقِيَ فَلَمَّا قَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَدَ فَاطِمَةَ - رضى الله عنها - قَدْ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا وَقَدْ نَضَحَتِ الْبَيْتَ بِنَضُوحٍ فَقَالَتْ مَا لَكَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَ أَصْحَابَهُ فَأَحَلُّوا قَالَ قُلْتُ لَهَا إِنِّي أَهْلَلْتُ بِإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لِي ‏"‏ كَيْفَ صَنَعْتَ ‏"‏ ‏.‏ فَقَالَ قُلْتُ أَهْلَلْتُ بِإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ ‏"‏ فَإِنِّي قَدْ سُقْتُ الْهَدْىَ وَقَرَنْتُ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ لِي ‏"‏ انْحَرْ مِنَ الْبُدْنِ سَبْعًا وَسِتِّينَ أَوْ سِتًّا وَسِتِّينَ وَأَمْسِكْ لِنَفْسِكَ ثَلاَثًا وَثَلاَثِينَ أَوْ أَرْبَعًا وَثَلاَثِينَ وَأَمْسِكْ لِي مِنْ كُلِّ بَدَنَةٍ مِنْهَا بَضْعَةً ‏"‏ ‏.‏

আল বারাআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন আলী (রাঃ)-কে ইয়ামান দেশে শাসক করে প্রেরণ করেন তখন আমিও তাঁর সাথে ছিলাম। আমি তাঁর সাথে কয়েক আওকিয়া সোনার অধিকারী হয়েছিলাম।যখন আলী (রাঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আসলেন তখন আলী বলেন, আমি ফাতিমা (রাঃ)-কে দেখি রঙিন কাপড় পরে আছে এবং ঘরকে সুগন্ধময় করে রেখেছে। সে আমাকে বললো, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদেরকে ইহরাম খুলে ফেলার নির্দেশ দিয়েছেন, সেজন্য সবাই ইহরাম খুলে ফেলেছেন।আলী (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম, আমি নবী (ﷺ) এর ইহরামের মতই ইহরাম বেঁধেছি, এ কথা বলে আমি নবী (ﷺ) এর কাছে এলে তিনি আমাকে বললেনঃ তুমি কী জন্য ইহরাম বেঁধেছো? আমি বললাম, নবী (ﷺ) যে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন আমিও ঐ উদ্দেশ্যে ইহরাম বেঁধেছি।তখন তিনি বললেনঃ আমি কুরবানির পশু সাথে এনেছি এবং 'কিরান' হজ্জের নিয়ত করেছি। অতঃপর তিনি বললেনঃ আমার জন্য সাতষট্টিটি উট কুরবানি করবে এবং তোমার নিজের জন্য তেত্রিশ বা চৌত্রিশটি রেখে দেবে আর প্রত্যেকটি উট থেকে আমার জন্য এক টুকরা করে গোশত রেখে দিবে।

সুনানে আবু দাউদ হাদিস ১৭৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ)-এর ইয়ামান থেকে ফিরে আসা, তাঁর ইহরাম এবং কিরান হজ্জের কথা এসেছে। আলী (রাঃ) ফাতিমা (রাঃ)-কে রঙিন কাপড় পরে ও ঘর সুগন্ধময় অবস্থায় দেখতে পান। তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের ইহরাম খুলতে বলেছেন। আলী (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর ইহরামের মতোই ইহরাম বেঁধেছেন। পরে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি জিজ্ঞেস করেন, কী উদ্দেশ্যে ইহরাম বেঁধেছ? আলী (রাঃ) একই উত্তর দেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি কুরবানির পশু সাথে এনেছেন এবং কিরান হজ্জের নিয়ত করেছেন। এরপর তিনি আলী (রাঃ)-কে কুরবানির উটের বিষয়ে নির্দেশ দেন। এই হাদিসে কিরান হজ্জ, কুরবানির পশু এবং নবীজির ইহরাম অনুসরণের বিষয় স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আলী (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর ইহরামের মতো ইহরাম বাঁধেন।
  • নবী (صلى الله عليه وسلم) জানান, তিনি কুরবানির পশু এনেছেন এবং কিরান করেছেন।
  • কুরবানির উট ভাগ করে জবাই করার নির্দেশ এসেছে।
  • প্রত্যেক উট থেকে নবীজির জন্য এক টুকরা গোশত রাখার কথা বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন