৯/২৪. অধ্যায়ঃ
কাকে যাকাত দিবে এবং ধনী কাকে বলে?
সুনানে আবু দাউদ : ১৬২৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬২৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، حَدَّثَنَا سَهْلُ ابْنُ الْحَنْظَلِيَّةِ، قَالَ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ عُيَيْنَةُ بْنُ حِصْنٍ وَالأَقْرَعُ بْنُ حَابِسٍ فَسَأَلاَهُ فَأَمَرَ لَهُمَا بِمَا سَأَلاَ وَأَمَرَ مُعَاوِيَةَ فَكَتَبَ لَهُمَا بِمَا سَأَلاَ فَأَمَّا الأَقْرَعُ فَأَخَذَ كِتَابَهُ فَلَفَّهُ فِي عِمَامَتِهِ وَانْطَلَقَ وَأَمَّا عُيَيْنَةُ فَأَخَذَ كِتَابَهُ وَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم مَكَانَهُ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَرَانِي حَامِلاً إِلَى قَوْمِي كِتَابًا لاَ أَدْرِي مَا فِيهِ كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ . فَأَخْبَرَ مُعَاوِيَةُ بِقَوْلِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ " . وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ " مِنْ جَمْرِ جَهَنَّمَ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا يُغْنِيهِ وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ وَمَا الْغِنَى الَّذِي لاَ تَنْبَغِي مَعَهُ الْمَسْأَلَةُ قَالَ " قَدْرُ مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ " . وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ " أَنْ يَكُونَ لَهُ شِبَعُ يَوْمٍ وَلَيْلَةٍ أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ " . وَكَانَ حَدَّثَنَا بِهِ مُخْتَصِرًا عَلَى هَذِهِ الأَلْفَاظِ الَّتِي ذُكِرَتْ .
সাহল ইবনুল হানযালিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা উয়াইনাহ ইবন হিসন ও আকরাআ ইবন হাবিস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে কিছু চাইলে তিনি তাদেরকে তা দেয়ার নির্দেশ দিয়ে তা লেখার জন্য মুয়াবিয়া (রাঃ)-কে আদেশ করেন। অতঃপর আকরাআ নির্দেশনামা নিয়ে তা ভাঁজ করে নিজের পাগড়ির ভেতর ঢুকিয়ে চলে গেলেন।কিন্তু উয়াইনাহ তার পত্রখানা নিয়ে নবী (ﷺ)-এর বাড়িতে এসে বললেন, “হে মুহাম্মাদ! আপনি চান যে, আমি মুতালাম্মিসের মতো এমন একটি পত্র নিয়ে আমার সম্প্রদায়ের নিকট যাই যে, আমি নিজেও পত্রের বিষয় সম্পর্কে অজ্ঞ?” মুয়াবিয়া (রাঃ) তার বক্তব্য রাসূলুল্লাহ (ﷺ)-কে জানালেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “যে ব্যক্তি ভিক্ষা করে, অথচ তার নিকট এ পরিমাণ সম্পদ আছে যা তাকে ভিক্ষা হতে বিরত রাখতে পারে তার এ কাজ কেবল আগুনই বৃদ্ধি করে।” বর্ণনাকারী আন-নুফাইলী (রহঃ)-এর অন্য বর্ণনায় রয়েছেঃ “সে জাহান্নামের জ্বলন্ত আগুনের কয়লাই বৃদ্ধি করলো।”লোকেরা জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল! কি পরিমাণ সম্পদ ভিক্ষা হতে বিরত রাখতে পারে?”নুফাইলী (রহঃ) অন্যত্র বর্ণনা করেন, “কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা অনুচিত?” তিনি বলেছেনঃ “সকাল ও বিকাল খাওয়ার জন্য যথেষ্ট হয় এ পরিমাণ সম্পদ থাকা।”নুফাইলী (রহঃ) অন্যত্র বর্ণনা করেন, “একদিন ও একরাত অথবা বলেছেন, একরাত ও একদিন তৃপ্তি সহকারে খেতে যথেষ্ট হয় এ পরিমাণ সম্পদ।”ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, “আমি এখানে যে শব্দগুলো দিয়ে হাদীস বর্ণনা করেছি নুফাইলী (রহঃ) আমাদেরকে তা সংক্ষেপে বর্ণনা করেছেন।”
