৯/১৫. অধ্যায়ঃ

গাছের ফলের পরিমাণ অনুমানে নির্ধারণ করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬০৫

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْعُودٍ، قَالَ جَاءَ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ إِلَى مَجْلِسِنَا قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدَعُوا أَوْ تَجِدُوا الثُّلُثَ فَدَعُوا الرُّبُعَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ الْخَارِصُ يَدَعُ الثُّلُثَ لِلْحِرْفَةِ ‏.‏

আবদুর রহমান ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা সহল ইবনু আবু হাছমা (রাঃ) আমাদের মজলিসে এসে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেনঃ যখন অনুমানে পরিমাণ নির্ধারণ করবে, তখন তা হতে এক-তৃতীয়াংশ বাদ দিবে। এক-তৃতীয়াংশ বাদ দিতে অসম্মত হলে এক-চতুর্থাংশ ছেড়ে দিবে।

[১৬০৫] তিরমিযী (অধ্যায়ঃ যাকাত, হাঃ ৬৪৩), নাসায়ী (অধ্যায়ঃ যাকাত, হাঃ ২৪৯০), আহমাদ, ইবনু খুযাইমাহ (২৩১৯)। সকলে শু’বাহ হতে। এর সানাদে ‘আবদুর রহমান ইবনু মাসঊদ সম্পর্কে হাফিয বলেন, মাক্ববুল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন