৮/২৬. অধ্যায়ঃ
ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) সম্পর্কে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ: জান্নাতের ভাণ্ডারের যিকর
সুনানে আবূ দাউদ : ১৫২৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫২৬
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، وَعَلِيِّ بْنِ زَيْدٍ، وَسَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، أَنَّ أَبَا مُوسَى الأَشْعَرِيَّ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَلَمَّا دَنَوْا مِنَ الْمَدِينَةِ كَبَّرَ النَّاسُ وَرَفَعُوا أَصْوَاتَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا إِنَّ الَّذِي تَدْعُونَهُ بَيْنَكُمْ وَبَيْنَ أَعْنَاقِ رِكَابِكُمْ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَبَا مُوسَى أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ " . فَقُلْتُ وَمَا هُوَ قَالَ " لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " .
আবূ ‘উসমান আন-নাহদী (রহঃ) হতে বর্ণিতঃ
আবু মূসা আল-আশআরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক সফরে ছিলাম। অতঃপর আমরা মদীনার নিকটবর্তী হলে লোকেরা উচ্চস্বরে তাকবির বললো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে লোক সকল! তোমরা তো কোনো বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না, যাকে তোমরা ডাকছো তিনি তোমাদের বাহনের ঘাড়ের চাইতেও অতি নিকটে আছেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবু মূসা! আমি কি তোমাকে আল্লাহর ধন-ভাণ্ডারসমূহ হতে একটি ভাণ্ডারের খোঁজ দিবো না? আমি বললাম, সেটা কি? তিনি বললেনঃ “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।” (লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ)
সহীহ : বুখারী ও মুসলিম এ কথাটি বাদে : “তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের বাহনের ঘাড়ের চাইতেও অতি নিকটে আছেন।” কেননা এ অংশটুকু মুনকার।
সুনানে আবূ দাউদ হাদিস ১৫২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু মূসা আল-আশআরী (রাঃ) সফরের একটি ঘটনা বলেন। মদীনার কাছে পৌঁছালে লোকেরা উচ্চস্বরে তাকবির বলতে থাকে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের বলেন, তোমরা কোনো বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছো না। যাকে ডাকছো তিনি তোমাদের খুব নিকটে আছেন। এরপর তিনি আবু মূসা (রাঃ)-কে বলেন, আমি কি তোমাকে জান্নাতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের কথা বলব? সেটি হলো: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে আল্লাহর নৈকট্য, যিকরে নম্রতা এবং এই বাক্যের মর্যাদা এসেছে। যিকর করার সময় চিৎকার নয়; বরং সচেতন হৃদয় ও বিনয় গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যিকর করার সময় অকারণে অতিরিক্ত উচ্চস্বরে ডাকাডাকি করা উচিত নয়।
- আল্লাহ বান্দার কাছেই আছেন—এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে।
- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি মর্যাদাপূর্ণ যিকর।
