১/৫৯. অধ্যায়ঃ
মোজার উপর মাসেহ করা
মোজার উপর মাসাহ ও সময়মতো জামাতে সালাতের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ১৪৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৪৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبَّادُ بْنُ زِيَادٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَاهُ الْمُغِيرَةَ، يَقُولُ عَدَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ فَعَدَلْتُ مَعَهُ فَأَنَاخَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَبَرَّزَ ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدِهِ مِنَ الإِدَاوَةِ فَغَسَلَ كَفَّيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمَّا جُبَّتِهِ فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ ثُمَّ رَكِبَ فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجِدَ النَّاسَ فِي الصَّلاَةِ قَدْ قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ الصَّلاَةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ صَلاَةِ الْفَجْرِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَفَّ مَعَ الْمُسْلِمِينَ فَصَلَّى وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الرَّكْعَةَ الثَّانِيَةَ ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَتِهِ . فَفَزِعَ الْمُسْلِمُونَ فَأَكْثَرُوا التَّسْبِيحَ لأَنَّهُمْ سَبَقُوا النَّبِيَّ صلى الله عليه وسلم بِالصَّلاَةِ فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُمْ " قَدْ أَصَبْتُمْ " . أَوْ " قَدْ أَحْسَنْتُمْ " .
আব্বাদ ইবনু যিয়াদ হতে বর্ণিতঃ
উরওয়া ইবনুল মুগীরা ইবনু শু’বা তাঁকে অবহিত করেন যে, তিনি তাঁর পিতা মুগীরা (রাঃ) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাবুক যুদ্ধের সময় একদিন ফজরের পূর্বে রাস্তা ছেড়ে একদিকে রওনা করলেন। আমিও তার সাথে চললাম। নবী (ﷺ) তাঁর উট বসালেন এবং মলমূত্র ত্যাগ করলেন। অতঃপর প্রয়োজন সেরে এলে আমি তাঁর হাতে পাত্র থেকে পানি ঢেলে দিলাম। তিনি উভয় হাত কব্জি পর্যন্ত ধুলেন। তারপর মুখমণ্ডল ধুলেন।তারপর তিনি তাঁর জুব্বার আস্তিন থেকে দুই হাত বের করতে চাইলেন, কিন্তু আস্তিন সংকীর্ণ থাকায় জুব্বার নিচ থেকে হাত বের করে এনে উভয় হাত কনুই পর্যন্ত ধুলেন এবং মাথা মাসাহ করলেন। তারপর মোজার উপর মাসাহ করলেন। অতঃপর উটের উপর সওয়ার হলেন। আমরাও সামনে অগ্রসর হলাম।আমরা এসে দেখলাম, আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কে ইমাম নিযুক্ত করে লোকেরা সালাত আদায় করছে। তিনি ওয়াক্ত মোতাবেকই সালাত শুরু করেছেন। আমরা এসে আবদুর রহমানকে এমন অবস্থায় পেলাম যে, তিনি ফজরের এক রাকাত আদায় করে ফেলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) মুসলমানদের সাথে একই কাতারে আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-এর পিছনে সালাতের দ্বিতীয় রাকাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। আবদুর রহমান সালাম ফিরালে রাসূলুল্লাহ (ﷺ) অবশিষ্ট এক রাকাত সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী (ﷺ)-এর আগেই সালাত আদায় করে ফেলায় মুসলমানরা ভীত হয়ে পড়ল এবং অধিক পরিমাণে তাসবীহ পাঠ করতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরিয়ে তাঁদের উদ্দেশে বললেনঃ তোমরা (ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে) ঠিকই করেছো অথবা তোমরা ভালই করেছো।
সহীহঃ মুসলিম।
সুনানে আবূ দাউদ হাদিস ১৪৯-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে তাবুক সফরের একটি ঘটনা আছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রয়োজন সেরে ফিরে এসে ওজু করেন। তিনি হাত, মুখ, কনুই পর্যন্ত হাত ধোয়ার পর মাথা মাসাহ করেন এবং মোজার উপর মাসাহ করেন। তাই ‘মোজার উপর মাসাহ’ বিষয়ে এটি গুরুত্বপূর্ণ বর্ণনা। এরপর তাঁরা ফিরে এসে দেখেন, আবদুর রহমান ইবন আওফ (রাঃ) লোকদের নিয়ে ফজরের সালাত শুরু করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর পিছনে দাঁড়িয়ে এক রাকাত আদায় করেন, পরে ছুটে যাওয়া রাকাত পূর্ণ করেন। শেষে তিনি বলেন, তারা ঠিক করেছে বা ভালো করেছে। এই হাদিসে ওজুর পদ্ধতি, মোজায় মাসাহ এবং সালাত সময়মতো শুরু করার শিক্ষা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওজুর সময় মোজার উপর মাসাহ করেছেন।
- জুব্বার আস্তিন সংকীর্ণ হলে তিনি নিচ থেকে হাত বের করে ধুয়েছেন।
- সালাতের সময় হলে ইমাম নিযুক্ত করে জামাত শুরু করা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পরে এসে জামাতে শরিক হয়ে ছুটে যাওয়া রাকাত পূর্ণ করেছেন।
