৮/১০. অধ্যায়ঃ
অন্যান্য সালাতে কুনুত পাঠ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৪৪৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৪৪৬
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مُفَضَّلٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ حَدَّثَنِي مَنْ، صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم صَلاَةَ الْغَدَاةِ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ قَامَ هُنَيَّةً .
মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সাথে ফজরের সালাত আদায়কারী এক সাহাবী আমাকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) দ্বিতীয় রাকাতে (রুকু) হতে মাথা উঠিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
