৫/২৭. অধ্যায়ঃ
রাতের (তাহাজ্জুদ) সালাত সম্পর্কে
সুনানে আবু দাউদ : ১৩৬৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৬৫
حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ، حَزَرْتُ قِيَامَهُ فِي كُلِّ رَكْعَةٍ بِقَدْرِ { يَا أَيُّهَا الْمُزَّمِّلُ } لَمْ يَقُلْ نُوحٌ : مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার খালা মায়মূনার (রাঃ) নিকট এক রাত অতিবাহিত করি। নবী (ﷺ) রাতের সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন। তিনি তের রাকাত সালাত আদায় করলেন, তাতে ফজরের দুই রাকাত সুন্নাতও ছিল। আমি অনুমান করলাম, তাঁর প্রতি রাকাতে দাঁড়ানোর সময়টুকু ছিল “ইয়া আইয়্যুহাল মুয্যাম্মিল” সূরা পাঠের সময়ের অনুরূপ। বর্ণনাকারী নূহ ইবন হাবীব, ‘তন্মধ্যে ফজরের দুই রাকাতও ছিল’ এ কথাটি বলেননি।
