১/৫০. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর ওজুর বিবরণ

ওজুতে চোখের পাশ মাসাহ ও কানের বিষয়ে বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৩৪

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، وَذَكَرَ، وُضُوءَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ الْمَأْقَيْنِ ‏.‏ قَالَ وَقَالَ ‏ "‏ الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ‏"‏ ‏.‏ قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ يَقُولُهَا أَبُو أُمَامَةَ ‏.‏ قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ لاَ أَدْرِي هُوَ مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ مِنْ أَبِي أُمَامَةَ ‏.‏ يَعْنِي قِصَّةَ الأُذُنَيْنِ ‏.‏ قَالَ قُتَيْبَةُ عَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ابْنُ رَبِيعَةَ كُنْيَتُهُ أَبُو رَبِيعَةَ ‏.‏

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর ওজুর বর্ণনা দিয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাকের সন্নিকটে অবস্থিত চোখের স্থানটুকুও মাসাহ করতেন। বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) বলেছেন, উভয় কান মাথার অংশ বিশেষ। قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ يَقُولُهَا أَبُو أُمَامَةَ ‏.‏ قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ لَا أَدْرِي هُوَ مِنْ قَوْلِ النَّبِيِّ صلي الله عليه وسلم أَوْ مِنْ أَبِي أُمَامَةَ ‏.‏ يَعْنِي قِصَّةَ الأُذُنَيْنِ ‏.‏ قَالَ قُتَيْبَةُ عَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ابْنُ رَبِيعَةَ كُنْيَتُهُ أَبُو رَبِيعَةَ ‏.‏ সুলাইমান ইবনু হারব বলেন, আবূ উমামা এটি বলতেন। কুতাইবা বলেন, হাম্মাদ বলেছেন, আমি অবহিত নই যেঃ ‘উভয় কান মাথার অংশ বিশেষ’ –এ কথাটি নবী (ﷺ)-এর না আবূ উমামা।

[১৩৩] তিরমিযী [অধ্যায়: পবিত্রতা, অনু: কর্ণদ্বয় মাথার অংশ বিশেষ, হা:৩৭], ইবনু মাজাহ [অধ্যায়: পবিত্রতা, অনু: দু’ কান মাথার অন্তর্ভুক্ত, হা: ৩৪৪], আহমাদ [৫/২৫৮, ২৬৪] হাম্মাদ ইবনু যায়িদ সূত্রে। এর সানাদ দুর্বল। সানাদে সিনান এবং শাহর দু’জনেই দুর্বল।* মিশকাতের তাহক্বীক্বে শায়খ আলবানী (রহঃ) বলেন: হাদীসটি সহীহ। অর্থ্যাৎ ‘উভয় কান মাথার অংশ বিশেষ’ কথাটি সহীহ। চাই এখানে কথাটি নাবী (ﷺ) -এর হোক বা আবূ উমামাহর হোক। কেননা এ অংশটুকু একদল সাহাবী [রাযিআল্লাহু আনহুম] হতে মারফূভাবে বর্ণিত হয়েছে। যাদের মধ্যে ইবনু ‘আব্বাস (রাঃ) রয়েছেন। এর সানাদ সহীহ। এর বহু সূত্র রয়েছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর ওজুর বর্ণনায় বলা হয়েছে, তিনি নাকের কাছাকাছি চোখের স্থানটুকু মাসাহ করতেন। এরপর ‘উভয় কান মাথার অংশ বিশেষ’ কথাটিও এসেছে। তবে বর্ণনার শেষে গুরুত্বপূর্ণ মন্তব্য আছে: সুলাইমান ইবনু হারব বলেন, আবূ উমামা এ কথা বলতেন। আর কুতাইবা বলেন, হাম্মাদ বলেছেন, তিনি জানেন না—কানের অংশের কথাটি নবী (صلى الله عليه وسلم)-এর কথা, নাকি আবূ উমামার কথা। তাই এই হাদিস ব্যাখ্যায় সতর্ক থাকা জরুরি। এখানে ওজুতে চোখের পাশে মাসাহের বর্ণনা এসেছে, আর কান মাথার অংশ—এই বাক্য সম্পর্কে বর্ণনাগত সন্দেহও উল্লেখ হয়েছে। তাই এটিকে অতিরিক্ত নিশ্চিত দাবি হিসেবে না বলে বর্ণনার অংশ হিসেবে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজুতে নাকের কাছে চোখের পাশের স্থান মাসাহের বর্ণনা এসেছে।
  • ‘কান মাথার অংশ’ কথাটির উৎস নিয়ে বর্ণনায় সন্দেহ উল্লেখ আছে।
  • হাদিসে রাবীর মন্তব্য থাকলে তা সতর্কভাবে তুলে ধরা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন