১/৫০. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর ওজুর বিবরণ
সুনানে আবু দাউদ : ১৩৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৩
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ . فَذَكَرَ الْحَدِيثَ كُلَّهُ ثَلاَثًا ثَلاَثًا قَالَ وَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مَسْحَةً وَاحِدَةً .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে ওজু করতে দেখেছেন। বর্ণনাকারী পুরো হাদিস বর্ণনা করে বলেন, তিনি তিনবার করে (ওজুর) প্রতিটি অঙ্গ ধৌত করেন এবং মাথা ও দুই কান মাসাহ করেন একবার।
[১৩২] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদের ‘আববাদ ইবনু মানসূর সম্পকে হাফিয ‘আত-তাকরীব’ গ্রন্থে বলেন: সত্যবাদী, তবে তাকে কাদরীয়া পন্থী বলা হয়, তিনি তাদলীস করতেন এবং শেষ বয়সে তার স্মৃতি বিকৃত হয়ে যায়।
