৫/২৩. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর রাতে সালাত আদায়ের সময়
সুনানে আবু দাউদ : ১৩২১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩২১
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، فِي هَذِهِ الآيَةِ { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ، يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ } قَالَ : كَانُوا يَتَيَقَّظُونَ مَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ يُصَلُّونَ، وَكَانَ الْحَسَنُ يَقُولُ : قِيَامُ اللَّيْلِ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বাণী: “তাদের (মুমিনরা) স্বীয় পিঠ হতে বিছানা ত্যাগ করে তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে, আর আমরা তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা হতে খরচ করে” (সূরা আস-সিজদা: ১৬)। এ আয়াতের অর্থ হচ্ছে তারা (সাহাবীগণ) মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় জেগে থেকে সালাত আদায় করতেন। বর্ণনাকারী বলেন, হাসান বসরি (রহঃ) বলেছেন, এই আয়াতের অর্থ হলো, রাত জেগে সালাতে দাঁড়িয়ে থাকা।
