৫/১১. অধ্যায়ঃ
মাগরিবের পূর্বে নফল সালাত
সুনানে আবু দাউদ : ১২৮১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৮১
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنِ الْحُسَيْنِ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ " . ثُمَّ قَالَ " صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ لِمَنْ شَاءَ " . خَشْيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً .
আব্দুল্লাহ আল-মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত আদায় করো। তিনি দুই বার এরূপ বললেন। অতঃপর বললেন, যার ইচ্ছা হয়। এ আশঙ্কায় যে লোকেরা হয়তো এটাকে সুন্নাত (বা স্থায়ী নিয়ম) বানিয়ে নিবে।
সহীহঃ বুখারী
