৪/১৮. অধ্যায়ঃ

যিনি বলেন, প্রত্যেক দল কেবল এক রাকাত আদায় করবে, পুরো সালাত নয়।

সালাতুল খাওফে এক রাকাতের বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৪৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي الأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِ بِطَبَرِسْتَانَ فَقَامَ فَقَالَ أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْخَوْفِ فَقَالَ حُذَيْفَةُ أَنَا فَصَلَّى بِهَؤُلاَءِ رَكْعَةً وَبِهَؤُلاَءِ رَكْعَةً وَلَمْ يَقْضُوا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَكَذَا رَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَمُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَزِيدُ الْفَقِيرُ وَأَبُو مُوسَى - قَالَ أَبُو دَاوُدَ رَجُلٌ مِنَ التَّابِعِينَ لَيْسَ بِالأَشْعَرِيِّ - جَمِيعًا عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ قَالَ بَعْضُهُمْ فِي حَدِيثِ يَزِيدَ الْفَقِيرِ إِنَّهُمْ قَضَوْا رَكْعَةً أُخْرَى ‏.‏ وَكَذَلِكَ رَوَاهُ سِمَاكٌ الْحَنَفِيُّ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَذَلِكَ رَوَاهُ زَيْدُ بْنُ ثَابِتٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَكَانَتْ لِلْقَوْمِ رَكْعَةً رَكْعَةً وَلِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ‏.‏

সালাবাহ ইবনু যাহদাম (রঃ) হতে বর্ণিতঃ

আমরা সাঈদ ইবন আস (রাঃ)-এর সাথে 'তাবারিস্তান' অভিযানে ছিলাম। তিনি সেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, “আপনাদের মধ্যে এমন কে আছেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সালাতুল খাওফ আদায় করেছেন?” হুযাইফা (রাঃ) বলেন, “আমি।” অতঃপর তিনি এক দলকে নিয়ে এক রাকাত এবং আরেক দলকে নিয়ে এক রাকাত সালাত আদায় করেন। এ সময়ে তারা (মুক্তাদীরা) অবশিষ্ট (এক রাকাত) সালাত পূরণ করেনি।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অনুরূপ বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবন আবদুল্লাহ ও মুজাহিদ- ইবন আব্বাস হতে মারফূ‘ভাবে এবং আব্দুল্লাহ ইবন শাকিক- আবূ হুরাইরা হতে মারফূ‘ভাবে, এবং ইয়াজিদ আল-ফাকির ও তাবিঈ আবূ মূসা- জাবির হতে মারফূ‘ভাবে।অনুরূপভাবে সিমাক আল-হানাফি (রহঃ) ইবন উমর (রাঃ) হতে। কতিপয় বর্ণনাকারী ইয়াজিদ ইবন ফাকিরের হাদীসে বলেন, তারা বাকী এক রাকাত পূর্ণ করে নেয়।অনুরূপ বর্ণনা করেছেন যায়দ ইবন সাবিত (রাঃ) নবী (ﷺ) হতে। সকল লোকের জন্য ছিলো এক রাকাত এবং নবী (ﷺ) এর জন্য ছিল দুই রাকাত।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাবারিস্তান অভিযানের সময়ের একটি ঘটনা এসেছে। সাঈদ ইবন আস (রাঃ) জিজ্ঞেস করেন, কারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাতুল খাওফ আদায় করেছেন। হুযাইফা (রাঃ) বলেন, তিনি করেছেন। এরপর তিনি এক দলকে নিয়ে এক রাকাত এবং আরেক দলকে নিয়ে এক রাকাত সালাত আদায় করেন। এই বর্ণনায় বলা হয়েছে, তারা অবশিষ্ট সালাত পূর্ণ করেনি। তবে ইমাম আবূ দাউদ (রহঃ) একই বিষয়ের আরও বর্ণনা উল্লেখ করেছেন এবং কিছু বর্ণনায় বাকি এক রাকাত পূর্ণ করার কথাও এসেছে। যায়দ ইবন সাবিত (রাঃ)-এর বর্ণনায় বলা হয়েছে, লোকদের জন্য এক রাকাত করে এবং নবী (صلى الله عليه وسلم)-এর জন্য দুই রাকাত ছিল। তাই হাদিসটি সালাতুল খাওফের বিভিন্ন বর্ণনার মধ্যে একটি সংক্ষিপ্ত পদ্ধতি দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতুল খাওফে এক রাকাত করে আদায়ের বর্ণনা পাওয়া যায়।
  • একই বিষয়ে একাধিক বর্ণনার পার্থক্য সতর্কভাবে বুঝতে হয়।
  • সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল জেনে সালাত আদায় করতেন।
  • ভয়ের সময় সালাতের নিয়ম পরিস্থিতির সঙ্গে যুক্ত ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন