৪/১৫. অধ্যায়ঃ

যিনি বলেন, সকলেই একত্রে তাকবীর বলবে, যদিও তারা কিবলার বিপরীত দিকে মুখ করে থাকে। ইমাম তাঁর কাছের লোকদের নিয়ে এক রাকাত আদায় করবেন। এরপর এরা তাদের সাথীদের সারিতে এসে দাঁড়াবে এবং ঐ দলটি এসে নিজস্বভাবে এক রাকাত আদায় করবে। ইমাম এদেরকে নিয়ে আরো এক রাকাত আদায় করবেন। অতঃপর শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে থাকা দলটি সামনে এগিয়ে এসে নিজস্বভাবে তাদের এক রাকাত আদায় করে নিবে। সবার সালাত শেষ হওয়া পর্যন্ত ইমাম যথারীতি বসেই থাকবেন এবং পরে সবাইকে নিয়ে একত্রে সালাম ফিরাবেন।

নাজদ অভিযানে সালাতুল খাওফের পদ্ধতি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২৪০

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، وَابْنُ، لَهِيعَةَ قَالاَ أَخْبَرَنَا أَبُو الأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يُحَدِّثُ عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ هَلْ صَلَّيْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْخَوْفِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ ‏.‏ قَالَ مَرْوَانُ مَتَى فَقَالَ أَبُو هُرَيْرَةَ عَامَ غَزْوَةِ نَجْدٍ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى صَلاَةِ الْعَصْرِ فَقَامَتْ مَعَهُ طَائِفَةٌ وَطَائِفَةٌ أُخْرَى مُقَابِلَ الْعَدُوِّ ظُهُورُهُمْ إِلَى الْقِبْلَةِ فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَبَّرُوا جَمِيعًا الَّذِينَ مَعَهُ وَالَّذِينَ مُقَابِلِي الْعَدُوِّ ثُمَّ رَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَةً وَاحِدَةً وَرَكَعَتِ الطَّائِفَةُ الَّتِي مَعَهُ ثُمَّ سَجَدَ فَسَجَدَتِ الطَّائِفَةُ الَّتِي تَلِيهِ وَالآخَرُونَ قِيَامٌ مُقَابِلِي الْعَدُوِّ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَامَتِ الطَّائِفَةُ الَّتِي مَعَهُ فَذَهَبُوا إِلَى الْعَدُوِّ فَقَابَلُوهُمْ وَأَقْبَلَتِ الطَّائِفَةُ الَّتِي كَانَتْ مُقَابِلِي الْعَدُوِّ فَرَكَعُوا وَسَجَدُوا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ كَمَا هُوَ ثُمَّ قَامُوا فَرَكَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَةً أُخْرَى وَرَكَعُوا مَعَهُ وَسَجَدَ وَسَجَدُوا مَعَهُ ثُمَّ أَقْبَلَتِ الطَّائِفَةُ الَّتِي كَانَتْ مُقَابِلِي الْعَدُوِّ فَرَكَعُوا وَسَجَدُوا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ وَمَنْ مَعَهُ ثُمَّ كَانَ السَّلاَمُ فَسَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَسَلَّمُوا جَمِيعًا فَكَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَانِ وَلِكُلِّ رَجُلٍ مِنَ الطَّائِفَتَيْنِ رَكْعَةٌ رَكْعَةٌ ‏.‏

মারওয়ান ইবনুল হাকাম হতে বর্ণিতঃ

তিনি আবূ হুরায়রা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর ‘সালাতুল খাওফ’ আদায় করেছেন? তিনি বলেন, হ্যাঁ। মারওয়ান জিজ্ঞেস করেন, কখন? আবূ হুরায়রা (রাঃ) বলেন, ‘নাজদ’ অভিযানের বছর।রাসূলুল্লাহ (ﷺ) আসর সালাতের জন্য দাঁড়ালে এক দল তাঁর সাথে দাঁড়ালো। আর অপর দল দাঁড়ালো শত্রুর মুকাবিলায়। এদের পৃষ্ঠ ছিল কেবলার দিকে। যারা তাঁর সাথে ছিলেন এবং যারা শত্রুর মুকাবিলায় ছিলেন সকলেই একত্রে তাকবীর বললেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকটবর্তী লোকদের নিয়ে রুকূ করলেন। দ্বিতীয় দলটি শত্রুর মুকাবিলায় দাঁড়িয়ে রইল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালে তাঁর নিকটবর্তী দলটিও উঠে দাঁড়ালো। অতঃপর তারা গিয়ে শত্রুর মুকাবিলায় দন্ডায়মান হলে শত্রুর মুকাবিলায় দন্ডায়মান থাকা দলটি সম্মুখে এগিয়ে এসে রুকূ ও সিজদা করলো। রাসূলুল্লাহ (ﷺ) স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। অতঃপর তারা (প্রথম রাকাত হতে) উঠে দাঁড়ালে রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয় রাকাতের রুকূ করেন এবং তারাও তাঁর সাথে রুকূ ও সিজদা করলো।অতঃপর শত্রুর মুকাবিলায় দন্ডায়মান দলটি সামনে অগ্রসর হয়ে রুকূ ও সিজদা করে এক রাকাত আদায় করলো। রাসূলুল্লাহ (ﷺ) স্থিরভাবে বসেই রইলেন এবং তারাও তাঁর সাথে ছিলো। অতঃপর সালাম ফিরানোর সময় হলে রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরালেন এবং তারা সবাই সালাম ফিরালো। এ সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত হলো দুই রাকাত। আর উভয় দলের প্রত্যেকের সালাত হলো (জামা‘আতের সাথে) এক রাকাত।

সুনানে আবূ দাউদ হাদিস ১২৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) নাজদ অভিযানের বছরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাতুল খাওফ আদায়ের কথা বলেন। আসরের সালাতে এক দল নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে দাঁড়ায়, আরেক দল শত্রুর সামনে দাঁড়ায়। যারা নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এবং যারা শত্রুর সামনে ছিল, সবাই একসঙ্গে তাকবির বলে। এরপর নবী (صلى الله عليه وسلم) কাছের দলের সঙ্গে রুকু ও সিজদা করেন। অন্য দল পাহারায় থাকে। পরে দল বদল হয়। নবী (صلى الله عليه وسلم) দাঁড়িয়ে বা বসে অপেক্ষা করেন, আর দলগুলো নিজেদের অংশ পূর্ণ করে। শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাম ফেরান এবং সবাই সালাম ফেরায়। হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم)-এর সালাত ছিল দুই রাকাত, আর দুই দলের প্রত্যেক ব্যক্তি জামাআতের সঙ্গে এক রাকাত করে পেয়েছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নাজদ অভিযানে সালাতুল খাওফের একটি পদ্ধতি বর্ণিত হয়েছে।
  • দুই দল পালাক্রমে সালাতে অংশ নিয়েছে এবং শত্রুর সামনে পাহারা দিয়েছে।
  • সবাই একসঙ্গে তাকবির বলেছে এবং শেষে একসঙ্গে সালাম ফিরিয়েছে।
  • হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর দুই রাকাত এবং প্রত্যেক দলের এক রাকাত করে অংশ উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন