৪/৫. অধ্যায়ঃ
দুই ওয়াক্তের সালাত একত্র করা
সফরে যুহর-আসর ও মাগরিব-ইশা জমার পদ্ধতি
সুনানে আবূ দাউদ : ১২০৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১২০৮
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَإِنْ يَرْتَحِلْ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَنْزِلَ لِلْعَصْرِ وَفِي الْمَغْرِبِ مِثْلَ ذَلِكَ إِنْ غَابَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ وَإِنْ يَرْتَحِلْ قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يَنْزِلَ لِلْعِشَاءِ ثُمَّ جَمَعَ بَيْنَهُمَا . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ الْمُفَضَّلِ وَاللَّيْثِ .
মু’আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাবুকের যুদ্ধে ছিলেন। (সাধারণত সফরকালে) যদি সূর্য পশ্চিমাকাশে ঢলার পর তিনি কোথাও রওয়ানা হতেন, তখন তিনি যুহর ও আসরের সালাত একত্রে আদায় করতেন এবং সূর্য ঢলার পূর্বে রওয়ানা হলে তিনি যুহরকে বিলম্বে আদায় করতেন আর আসরকে প্রথম ওয়াক্তে পড়ে নিতেন। তিনি মাগরিবেও অনুরূপ করতেন। অর্থাৎ রওয়ানা হবার পূর্বে সূর্য ডুবে গেলে মাগরিব ও ইশা একত্র আদায় করতেন। আর সূর্য ডুবার পূর্বে রওয়ানা হলে মাগরিবকে বিলম্ব করে ইশার সাথে একত্রে আদায় করতেন।
সুনানে আবূ দাউদ হাদিস ১২০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে তাবুক যুদ্ধের সফরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সালাত জমা করার পদ্ধতি এসেছে। যদি সূর্য পশ্চিমে ঢলার পর তিনি রওয়ানা হতেন, তাহলে যুহর ও আসর একত্রে আদায় করতেন। আর সূর্য ঢলার আগে রওয়ানা হলে যুহর বিলম্ব করতেন এবং আসরের সময় নেমে দুই সালাত একত্রে পড়তেন। মাগরিবের ক্ষেত্রেও অনুরূপ বর্ণনা আছে। রওয়ানার আগে সূর্য ডুবে গেলে মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। আর সূর্য ডোবার আগে রওয়ানা হলে মাগরিব বিলম্ব করে ইশার সাথে একত্র করতেন। হাদিসটি সফরে জমা সালাতের সময়ভিত্তিক পদ্ধতি বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরে যাত্রার সময় অনুযায়ী সালাত জমা করার বর্ণনা এসেছে।
- যুহর-আসর এবং মাগরিব-ইশা একত্রে আদায়ের পদ্ধতি আলাদা অবস্থায় এসেছে।
- নবী صلى الله عليه وسلم সফরেও সালাতের সময় ও পদ্ধতির প্রতি যত্নবান ছিলেন।
- হাদিসের ভাষা অনুসারে অবস্থাভেদে আমল বোঝা উচিত।
