৩/৫. অধ্যায়ঃ

যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি

ইবরাহীমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ: ভুল ধারণা দূর করার নববী শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৭৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ ذَلِكَ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّاسُ إِنَّمَا كُسِفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ ابْنِهِ صلى الله عليه وسلم فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِالنَّاسِ سِتَّ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ كَبَّرَ ثُمَّ قَرَأَ فَأَطَالَ الْقِرَاءَةَ ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ دُونَ الْقِرَاءَةِ الأُولَى ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ الْقِرَاءَةَ الثَّالِثَةَ دُونَ الْقِرَاءَةِ الثَّانِيَةِ ثُمَّ رَكَعَ نَحْوًا مِمَّا قَامَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَانْحَدَرَ لِلسُّجُودِ فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَرَكَعَ ثَلاَثَ رَكَعَاتٍ قَبْلَ أَنْ يَسْجُدَ لَيْسَ فِيهَا رَكْعَةٌ إِلاَّ الَّتِي قَبْلَهَا أَطْوَلُ مِنَ الَّتِي بَعْدَهَا إِلاَّ أَنَّ رُكُوعَهُ نَحْوٌ مِنْ قِيَامِهِ قَالَ ثُمَّ تَأَخَّرَ فِي صَلاَتِهِ فَتَأَخَّرَتِ الصُّفُوفُ مَعَهُ ثُمَّ تَقَدَّمَ فَقَامَ فِي مَقَامِهِ وَتَقَدَّمَتِ الصُّفُوفُ فَقَضَى الصَّلاَةَ وَقَدْ طَلَعَتِ الشَّمْسُ فَقَالَ ‏ "‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ بَشَرٍ فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ ‏"‏ ‏.‏ وَسَاقَ بَقِيَّةَ الْحَدِيثِ ‏.‏

জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে রাসূলুল্লাহ (ﷺ) এর পুত্র ইবরাহীমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে লোকজন মন্তব্য করল, ইবরাহীমের মৃত্যুর কারণেই গ্রহণ লেগেছে। অতঃপর তিনি লোকদেরকে নিয়ে চার সিজদা ও ছয় রুকু’সহ সালাত আদায় করেন।তিনি (ﷺ) তাকবির বলে সালাত আরম্ভ করে দীর্ঘক্ষণ কিরআত পড়েন। অতঃপর দাঁড়ানোর অনুরূপ সময় রুকু’তে অতিবাহিত করেন। অতঃপর মাথা উঠিয়ে প্রথমবারের চেয়ে কিছুটা কম সময় কিরআত পড়েন। অতঃপর দাঁড়ানোর অনুরূপ সময় রুকু’তে অতিবাহিত করেন। অতঃপর মাথা উঠিয়ে তৃতীয়বারের কিরআত পড়েন যা ছিল দ্বিতীয়বারের চেয়ে কিছুটা কম। অতঃপর তিনি রুকু’তে গিয়ে দাঁড়ানোর অনুরূপ সময় অতিবাহিত করে মাথা উঠান, অতঃপর সিজদা করেন।তিনি দুটি সিজদা করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ান এবং এ রাকাতেও তিনি সিজদার পূর্বে তিনটি রুকু’ করেন। তাঁর দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময়ও দীর্ঘ ছিল, তবে তা প্রথম রাকাতের প্রত্যেকটি কিয়ামের চেয়ে কম সময় ছিল এবং রুকু’তে অবস্থানের সময় ছিল দাঁড়ানোর সমপরিমাণ। অতঃপর তিনি সালাতের মধ্যেই পেছনের দিকে সরে আসেন, ফলে মুসল্লিদের কাতারগুলোও তাঁর সাথে সাথে সরে গেল। অতঃপর তিনি আবার স্থানে আসলে সবগুলো কাতার সম্মুখে অগ্রসর হয়। এভাবে তিনি সালাত সমাপ্ত করলেন এবং এ সময়ের মধ্যে সূর্যও গ্রহণমুক্ত হয়ে যায়।অতঃপর তিনি বলেনঃ হে লোকেরা! নিশ্চয় সূর্য ও চন্দ্র মহাপরাক্রমশালী মহান আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কোনো ব্যক্তির মৃত্যুর কারণে এ দুটির গ্রহণ হয় না। অতএব তোমরা গ্রহণ হতে দেখলে তা গ্রাসমুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে। হাদিসের অবশিষ্ট অংশ ও এভাবে বর্ণিত হয়েছে।

সহিহঃ মুসলিম। কিন্তু (ছয় রাক’আত) কথাটি শায। মাহফুজ হচ্ছে (চার রাক’আত। যেমন সামনে আসছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১১৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পুত্র ইবরাহীমের মৃত্যুর দিনে সূর্যগ্রহণের ঘটনা এসেছে। লোকেরা বলল, ইবরাহীমের মৃত্যুর কারণেই গ্রহণ হয়েছে। তখন নবীজি (صلى الله عليه وسلم) লোকদের নিয়ে সালাত আদায় করেন। বর্ণনায় চার সিজদা ও ছয় রুকুর কথা এসেছে। তিনি দীর্ঘ কিরাআত, দীর্ঘ রুকু এবং দুই রাকাতে ধারাবাহিকভাবে সালাত সম্পন্ন করেন। সালাতের মাঝেই গ্রহণ শেষ হয়। এরপর তিনি মানুষকে বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কোনো মানুষের মৃত্যুর কারণে এগুলোর গ্রহণ হয় না। তাই গ্রহণ দেখলে তা সরে যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে হবে। এই হাদিস কুসংস্কার দূর করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গ্রহণকে মানুষের মৃত্যু বা জন্মের সাথে যুক্ত করা ভুল—এ শিক্ষা এসেছে।
  • সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখিত।
  • গ্রহণ দেখা গেলে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • নবীজি (صلى الله عليه وسلم) ভুল ধারণা দূর করে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন