৩/৪. অধ্যায়ঃ

সূর্যগ্রহণের সালাত

সূর্যগ্রহণের সালাত: আল্লাহর নিদর্শন দেখে নামাজে মনোযোগ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১৭৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَخْبَرَنِي مَنْ، أُصَدِّقُ وَظَنَنْتُ أَنَّهُ يُرِيدُ عَائِشَةَ قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِيَامًا شَدِيدًا يَقُومُ بِالنَّاسِ ثُمَّ يَرْكَعُ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ فَرَكَعَ رَكْعَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ ثَلاَثُ رَكَعَاتٍ يَرْكَعُ الثَّالِثَةَ ثُمَّ يَسْجُدُ حَتَّى إِنَّ رِجَالاً يَوْمَئِذٍ لَيُغْشَى عَلَيْهِمْ مِمَّا قَامَ بِهِمْ حَتَّى إِنَّ سِجَالَ الْمَاءِ لَتُصَبُّ عَلَيْهِمْ يَقُولُ إِذَا رَكَعَ ‏"‏ اللَّهُ أَكْبَرُ ‏"‏ ‏.‏ وَإِذَا رَفَعَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ حَتَّى تَجَلَّتِ الشَّمْسُ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ يُخَوِّفُ بِهِمَا عِبَادَهُ فَإِذَا كُسِفَا فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ ‏"‏ ‏.‏

‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা নবী (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ হলে নবী (ﷺ) লোকদের নিয়ে সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর রুকু করে আবার দাঁড়ালেন। আবার রুকু করলেন এবং আবার দাঁড়ালেন। অতঃপর রুকু করলেন। এভাবে দুই রাকাত সালাত আদায় করলেন এবং প্রত্যেক রাকাতে তিনটি করে রুকু করার পর সিজদা করলেন।সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কতিপয় লোক অজ্ঞান হয়ে যায় এবং তাদের উপর পানি ঢালা হয়। তিনি (ﷺ) রুকু করার সময় ‘আল্লাহু আকবর’ আর রুকু হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেছেন এবং তাঁর সালাত অবস্থায়ই সূর্যগ্রহণ শেষ হয়ে যায়।অতঃপর তিনি বললেনঃ সূর্য কিংবা চন্দ্রগ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে হয় না, বরং তা মহাপরাক্রমশালী আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। তিনি এর দ্বারা স্বীয় বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন। সুতরাং কখনো গ্রহণ হলে তোমরা সালাত আদায়ে মনোনিবেশ করবে।

সহীহঃ মুসলিম। কিন্তু (তিন রাক’আত) কথাটি শায। মাহফূয হচ্ছেঃ (দুই রাক’আত)। যেমন বুখারী ও মুসলিমে রয়েছে। এছাড়া সামনে ১১৮০ নং এ আসছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১১৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের বর্ণনা এসেছে। তিনি লোকদের নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করেন। বর্ণনায় দুই রাকাত সালাতের কথা এসেছে এবং প্রত্যেক রাকাতে তিনটি করে রুকুর কথা বলা হয়েছে। সালাতের দীর্ঘতার কারণে কিছু মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের উপর পানি ঢালা হয়। তিনি রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর এবং রুকু থেকে উঠার সময় সামিআল্লাহু লিমান হামিদাহ বলেছেন। গ্রহণ শেষ হলে তিনি বলেন, সূর্য ও চন্দ্র কারও জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণগ্রস্ত হয় না; এগুলো আল্লাহর নিদর্শন। তাই গ্রহণ হলে সালাতে মনোনিবেশ করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্য ও চন্দ্রগ্রহণ কারও জন্ম-মৃত্যুর কারণে হয় না—এ কথা স্পষ্ট করা হয়েছে।
  • গ্রহণ আল্লাহর নিদর্শন হিসেবে বান্দাদের সতর্ক করে।
  • গ্রহণের সময় সালাতে মনোনিবেশ করার নির্দেশ এসেছে।
  • নবীজি (صلى الله عليه وسلم) গ্রহণের সালাতে দীর্ঘ কিয়াম ও রুকু করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন