২/২৫০. অধ্যায়ঃ

ঈদের সালাতে আজান নেই

ঈদের সালাতের পদ্ধতি: সালাত, খুতবা ও সদকার আহ্বান

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১১৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عَبَّاسٍ أَشَهِدْتَ الْعِيدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ وَلَوْلاَ مَنْزِلَتِي مِنْهُ مَا شَهِدْتُهُ مِنَ الصِّغَرِ فَأَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ فَصَلَّى ثُمَّ خَطَبَ وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلاَ إِقَامَةً قَالَ ثُمَّ أَمَرَ بِالصَّدَقَةِ - قَالَ - فَجَعَلَ النِّسَاءُ يُشِرْنَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ قَالَ فَأَمَرَ بِلاَلاً فَأَتَاهُنَّ ثُمَّ رَجَعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.

‘আবদুর রহমান ইবনু ‘আবিস (রহঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি ইবনু আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কোন ঈদের সালাত আদায় করেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। তাঁর সাথে আমার ঘনিষ্টতা না থাকলে শিশু হওয়ার কারণে আমি হয়ত তাঁর সাথে সালাতে শরীক হতে পারতাম না। রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিন কাসীর ইবন সালত এর বাড়ির পাশে স্থাপিত ঝান্ডার নিকটে এসে সালাত আদায় করার পর খুতবা দেন। ইবনু আব্বাস (রাঃ) আজান ও ইকামতের কথা উল্লেখ করেননি। ইবনু আব্বাস (রাঃ) বলেন, অতঃপর নবী (ﷺ) সদাকাহ করতে আদেশ করলে মহিলারা তাদের কান ও গলার দিকে ইশারা করেন, ফলে নবী (ﷺ) বিলালকে তাদের নিকট পাঠান। বিলাল (রাঃ) তাদের কাছে গিয়ে (সদাকাহ সংগ্রহ করে) নবী (ﷺ) এর কাছে ফিরে আসেন।

সহীহঃ বুখারী।

সুনানে আবু দাউদ হাদিস ১১৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা এসেছে। তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে ঈদের সালাত আদায় করেছেন? তিনি বলেন, হ্যাঁ। তিনি শিশু ছিলেন, তবে নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণে উপস্থিত হতে পেরেছিলেন। বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم ঈদের দিনে নির্দিষ্ট স্থানের কাছে এসে সালাত আদায় করেন, তারপর খুতবা দেন। ইবনু আব্বাস (রাঃ) আযান ও ইকামতের কথা উল্লেখ করেননি। এরপর সদকার নির্দেশ এলে নারীরা কান ও গলার দিকে ইশারা করেন, অর্থাৎ অলংকার থেকে দান করার ইঙ্গিত দেন। পরে বিলাল (রাঃ) তাঁদের কাছে গিয়ে সদকা সংগ্রহ করে ফিরে আসেন। এই হাদিস ঈদের নামাজের নিয়ম ও দানের শিক্ষা দুটোই তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের সালাতের পর খুতবার কথা এই বর্ণনায় এসেছে।
  • ইবনু আব্বাস (রাঃ) আযান ও ইকামতের কথা উল্লেখ করেননি।
  • নারীরা অলংকার থেকে দান করার ইঙ্গিত দিয়েছেন।
  • বিলাল (রাঃ) সদকা সংগ্রহ করে নবী صلى الله عليه وسلم-এর কাছে ফিরে আসেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন