২/২৩৪. অধ্যায়ঃ

ইমামের খুতবা দেয়ার সময় কাপড় জড়িয়ে বসা সম্পর্কে

খুতবার সময় গুটিসুটি বসা: সাহাবিদের আমল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১১১১

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ حَيَّانَ الرَّقِّيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزِّبْرِقَانِ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ شَهِدْتُ مَعَ مُعَاوِيَةَ بَيْتَ الْمَقْدِسِ فَجَمَّعَ بِنَا فَنَظَرْتُ فَإِذَا جُلُّ مَنْ فِي الْمَسْجِدِ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُمْ مُحْتَبِينَ وَالإِمَامُ يَخْطُبُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَانَ ابْنُ عُمَرَ يَحْتَبِي وَالإِمَامُ يَخْطُبُ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَشُرَيْحٌ وَصَعْصَعَةُ بْنُ صُوحَانَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَمَكْحُولٌ وَإِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدٍ وَنُعَيْمُ بْنُ سَلاَمَةَ قَالَ لاَ بَأْسَ بِهَا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَبْلُغْنِي أَنَّ أَحَدًا كَرِهَهَا إِلاَّ عُبَادَةُ بْنُ نُسَىٍّ ‏.‏

ইয়া’লা ইবনু শাদ্দাদ ইবনু আওস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মুয়াবিয়া (রাঃ)-এর সাথে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলাম। তিনি আমাদের সাথে জুমু’আর সালাত আদায় করলেন। আমি দেখলাম, মসজিদে উপস্থিত অধিকাংশ লোকই নবী (ﷺ)-এর সাহাবী এবং ইমামের খুতবা চলাকালে তারা সকলেই হাঁটু উপরে উঠিয়ে কাপড় জড়িয়ে বসে আছেন।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইমামের খুতবা প্রদানের সময় আবদুল্লাহ ইবন উমরও (রাঃ) জড়িয়ে বসতেন।আনাস ইবনু মালিক, শুরাইহ, সাআসাআ ইবনু সুহান, সাঈদ ইবনুল মুসায়্যিব, ইবরাহীম নাখাঈ, মাকহুল, ইসমাঈল ইবনু মুহাম্মাদ ইবনু সাদ এবং নুয়াইম ইবনু সালামাহ প্রমুখের মতে, ইমামের খুতবা চলাকালে গুটি সুটি মেরে বসাতে কোন দোষ নেই। এগুলো তাদের সূত্রে মুত্তাসিল কে করলো তা আমি পাইনি।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, উবাদা ইবনু নুসাই ব্যাতীত অন্য কেউ এরূপ বসা অপছন্দনীয় বলতেন বলে আমার জানা নাই।

দূর্বল।

সুনানে আবূ দাউদ হাদিস ১১১১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইয়ালা ইবনু শাদ্দাদ বলেন, তিনি মুয়াবিয়া (রাঃ)-এর সঙ্গে বাইতুল মুকাদ্দাসে ছিলেন। জুমার সালাতে তিনি দেখলেন, মসজিদের অধিকাংশ মানুষই নবী (صلى الله عليه وسلم)-এর সাহাবি, আর ইমামের খুতবা চলাকালে তারা গুটিসুটি মেরে বসে আছেন। এরপর ইমাম আবু দাউদ (রহঃ) কয়েকজন সাহাবি ও তাবিঈর নাম উল্লেখ করে বলেন, তাদের মতে এতে দোষ নেই। তিনি আরও বলেন, উবাদা ইবনু নুসাই ছাড়া অন্য কেউ এটিকে অপছন্দ করেছেন বলে তাঁর জানা নেই। তাই এই হাদিস খুতবার সময় বসার বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ আলোচনা দেয়। আগের নিষেধের পাশে এখানে সাহাবিদের আমল ও মতের কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একটি বিষয়ের বিভিন্ন বর্ণনা একসাথে দেখলে বোঝা সহজ হয়।
  • সাহাবিদের আমল ফিকহি আলোচনায় গুরুত্বপূর্ণ।
  • খুতবার সময় বসার ভঙ্গি নিয়ে আলেমদের মধ্যে আলোচনা ছিল।
  • মতভেদ থাকলে ভাষা নরম ও সতর্ক রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন