২/২২৯. অধ্যায়ঃ
ধনুকের উপর ভর দিয়ে খুতবা দেয়া
খুতবায় আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি চাওয়ার দোয়া
সুনানে আবু দাউদ : ১০৯৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৯৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنْ تَشَهُّدِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ فَذَكَرَ نَحْوَهُ قَالَ " وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى " . وَنَسْأَلُ اللَّهَ رَبَّنَا أَنْ يَجْعَلَنَا مِمَّنْ يُطِيعُهُ وَيُطِيعُ رَسُولَهُ وَيَتَّبِعُ رِضْوَانَهُ وَيَجْتَنِبُ سَخَطَهُ فَإِنَّمَا نَحْنُ بِهِ وَلَهُ .
ইউনুস (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু শিহাব (রহঃ)-কে জুমু’আর দিনে রাসূলুল্লাহ (ﷺ)-এর খুতবা প্রদান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তিনি অতিরিক্ত ভাবে বর্ণনা করেনঃ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى وَنَسْأَلُ اللَّهَ رَبَّنَا أَنْ يَجْعَلَنَا مِمَّنْ يُطِيعُهُ وَيُطِيعُ رَسُولَهُ وَيَتَّبِعُ رِضْوَانَهُ وَيَجْتَنِبُ سَخَتَهُ فَإِنَّمَا نَحْنُ بِهِ وَلَهُ। ’’ওয়া মাঁই ইয়া’সিহিমা ফাক্বাদ গাওয়া ওয়া নাসআলুল্লা-হা রব্বানা আঁই ইয়াজ’আলানা মিম্মাই ইউতিয়ুহু ওয়া ইউতিয়ু রাসূলুহু ওয়া ইয়াত্তাবিঈ রিদওয়ানাহু ওয়া ইয়াজতানিবু সাখাতাহু ফাইন্নামা নাহনু বিহি ওয়া লাহু’’।অর্থাৎ, যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়ে সে পথভ্রষ্ট। আর আমরা আমাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, তাঁর সন্তুষ্টি অন্বেষণ করে এবং অসন্তুষ্টির পথ পরিহার করে। কারণ আমরা তারই সাথে এবং তারই জন্য (বা আমরা তাঁরই জন্য সৃষ্টি হয়েছি এবং তাঁরই এখতিয়ারভুক্ত।
[১০৯৮]- এর পূর্বেরটি দেখুন।
সুনানে আবু দাউদ হাদিস ১০৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু শিহাব (রহঃ)-কে জুমুয়ার দিনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর খুতবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি আগের হাদিসের মতো বর্ণনা করেন। অতিরিক্তভাবে এসেছে, যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয় সে পথভ্রষ্ট। এরপর দোয়া এসেছে—আমরা আল্লাহর কাছে চাই, তিনি যেন আমাদেরকে এমনদের অন্তর্ভুক্ত করেন যারা তাঁর ও তাঁর রাসূলের আনুগত্য করে, তাঁর সন্তুষ্টি অনুসরণ করে এবং তাঁর অসন্তুষ্টির পথ থেকে দূরে থাকে। এই বর্ণনা খুতবার ভিতরের দোয়ার ভাষা শেখায়। এতে ভয়, আশা, আনুগত্য এবং আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা একসাথে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খুতবায় আল্লাহর আনুগত্যের দোয়া করা হয়েছে।
- অবাধ্যতাকে পথভ্রষ্টতার সাথে যুক্ত করা হয়েছে।
- আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করা মুমিনের কামনা হওয়া উচিত।
- অসন্তুষ্টির পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার।
