২/২১৬. অধ্যায়ঃ

গ্রামাঞ্চলে জুমুয়ার সালাত আদায়

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০৬৯

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، - وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ، كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ، يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لأَسْعَدَ بْنِ زُرَارَةَ ‏.‏ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ، تَرَحَّمْتَ لأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضِمَاتِ ‏.‏ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ ‏.

‘আবদুর রহমান ইবনু কা‘ব হতে তার পিতা কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি অন্ধ হওয়ার পর আবদুর রহমান (রাঃ) হয়েছিলেন তার পরিচালক। তিনি (কাব ইবনু মালিক (রাঃ)) যখনই জুমু'আর দিন জুমু'আর সালাতের আজান শুনতেন তখন আসআদ ইবনে জুরারা (রাঃ)-এর জন্য দোয়া করতেন। আবদুর রহমান ইবনু কাব (রাঃ) বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি (জুমার) আজান শুনলেই আসআদ ইবনে জুরারা (রাঃ)-এর জন্য রহমতের দোয়া করেন কেন? তিনি বললেন, কারণ তিনি সর্বপ্রথম ‘নাকিয়ুল খাদামাত’ এর বানু বাইয়াদার মালিকানাধীন হাররার ‘হাজম আন-নাবীত’ নামক স্থানে আমাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, তখন আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বললেন, চল্লিশজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন