২/১৯৭. অধ্যায়ঃ
দুই কিংবা তিন রাকাতে সন্দেহ হলে করণীয় কেউ বলেন, সন্দেহ পরিহার করবে
সুনানে আবু দাউদ : ১০২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০২৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِإِسْنَادِ مَالِكٍ قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَإِنِ اسْتَيْقَنَ أَنْ قَدْ صَلَّى ثَلاَثًا فَلْيَقُمْ فَلْيُتِمَّ رَكْعَةً بِسُجُودِهَا ثُمَّ يَجْلِسْ فَيَتَشَهَّدْ فَإِذَا فَرَغَ فَلَمْ يَبْقَ إِلاَّ أَنْ يُسَلِّمَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ لْيُسَلِّمْ " . ثُمَّ ذَكَرَ مَعْنَى مَالِكٍ . قَالَ أَبُو دَاوُدَ كَذَلِكَ رَوَاهُ ابْنُ وَهْبٍ عَنْ مَالِكٍ وَحَفْصِ بْنِ مَيْسَرَةَ وَدَاوُدَ بْنِ قَيْسٍ وَهِشَامِ بْنِ سَعْدٍ إِلاَّ أَنَّ هِشَامًا بَلَغَ بِهِ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ .
যায়িদ ইবনু আসলাম (রহঃ) ইমাম মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাতে সন্দেহান হয় এবং তার দৃঢ় বিশ্বাস হয় যে, সে তিন রাকাত আদায় করেছে, তখন সে যেন (চতুর্থ রাকাতের জন্য) দাঁড়িয়ে সিজদা সহ আরো এক রাকাত পূর্ণ করে। সে তাশাহহুদে বসে তাশাহহুদ পাঠ শেষে দুইটি সিজদা করবে, অতঃপর সালাম ফিরাবে। এ পর্যন্ত বর্ণনা করার পর তিনি ইমাম মালিক (রহঃ) বর্ণিত হাদিস হুবহু বর্ণনা করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইমাম মালিক, হাফস ইবনু মাইসারাহ, দাউদ ইবনু কায়িস ও হিশাম ইবনু সা’দ (রহঃ) হতে ইবনু ওয়াহব উপরোক্ত হাদিস হুবহু বর্ণনা করেছেন। কিন্তু হিশাম (রহঃ) হাদিসের সানাদকে আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সাথে যুক্ত করেছেন।
সহীহঃ মুসলিম।
