২/১৯৬. অধ্যায়ঃ

(ভুলবশত চার রাকাতের স্থলে) পাঁচ রাকাত আদায় করলে

সালাতে সন্দেহ হলে কী করবেন: সাহু সিজদার স্পষ্ট শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১০২০

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ إِبْرَاهِيمُ فَلاَ أَدْرِي زَادَ أَمْ نَقَصَ - فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَحَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ ‏.‏ قَالَ ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏ ‏.‏ قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا ‏.‏ فَثَنَى رِجْلَهُ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا انْفَتَلَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لْيُسَلِّمْ ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন। ইবরাহীম বলেন, এ সালাত তিনি বেশি করেছিলেন না কম করেছিলেন তা আমি অবহিত নই। তিনি সালাম ফিরালে তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! সালাতে নতুন কিছু হয়েছে কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তা আবার কেমন করে? তারা বললো, আপনি তো সালাত এরূপ এরূপ করেছেন (কম অথবা বেশি সালাত আদায় করেছেন)।এ কথা শুনে তিনি পা ঘুরিয়ে কিবলামুখী হয়ে দুইটি সাহু সিজদা করে সালাম ফিরালেন। সালাত শেষে নবী (ﷺ) আমাদের দিকে ঘুরে বললেন, সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটে থাকলে আমি তোমাদেরকে অবহিত করতাম। কিন্তু আমি তো তোমাদের মতই মানুষ। তোমাদের মত আমিও ভুল করে থাকি। কাজেই আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে।তিনি আরো বললেনঃ তোমাদের কেউ সালাতে সন্দিহান হলে সে যেন সঠিক দিক বের করতে চিন্তা ভাবনা করে, অতঃপর তার ভিত্তিতে সালাত সম্পন্ন করে এবং সালাম ফিরায় অতঃপর দুইটি সাহু সিজদা আদায় করে।

সহীহঃ বুখারী মুসলিম।

সুনানে আবূ দাউদ হাদিস ১০২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে ভুল ও সন্দেহ হলে করণীয় স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সালাত আদায় করলেন, পরে তাঁকে জিজ্ঞেস করা হলো সালাতে নতুন কিছু হয়েছে কি না। তিনি বললেন, যদি সালাতের ব্যাপারে নতুন কিছু হতো, তিনি জানিয়ে দিতেন। এরপর বলেন, তিনি মানুষের মতোই ভুলে যান; তাই তিনি ভুলে গেলে সাহাবিরা যেন তাঁকে স্মরণ করিয়ে দেন। তারপর তিনি নির্দেশ দেন, কারও সালাতে সন্দেহ হলে সে যেন সঠিক দিক বের করার চেষ্টা করে, তার ভিত্তিতে সালাত পূর্ণ করে, সালাম ফিরায়, এরপর দুটি সাহু সিজদা করে। এখানে মূল শিক্ষা হলো সন্দেহে স্থিরভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সালাত সম্পন্ন করা এবং সাহু সিজদা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে ভুল হলে ইমামকে স্মরণ করিয়ে দেওয়া যায়।
  • সালাতে সন্দেহ হলে সঠিক দিক বের করার চেষ্টা করতে বলা হয়েছে।
  • সঠিক ধারণার ভিত্তিতে সালাত সম্পন্ন করে সালাম ফিরাতে বলা হয়েছে।
  • সালামের পর দুটি সাহু সিজদার নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন