২/১৯৫. অধ্যায়ঃ

দুই সাহু সিজদা সম্পর্কে

সালাতে ভুল হলে সাহু সিজদা: যুল-ইয়াদাইনের ঘটনা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ - الظُّهْرَ أَوِ الْعَصْرَ قَالَ - فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ فَوَضَعَ يَدَيْهِ عَلَيْهَا إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ ثُمَّ خَرَجَ سَرَعَانُ النَّاسِ وَهُمْ يَقُولُونَ قَصُرَتِ الصَّلاَةُ قَصُرَتِ الصَّلاَةُ وَفِي النَّاسِ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَهَابَاهُ أَنْ يُكَلِّمَاهُ فَقَامَ رَجُلٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَمِّيهِ ذَا الْيَدَيْنِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ ‏"‏ لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرِ الصَّلاَةُ ‏"‏ ‏.‏ قَالَ بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْقَوْمِ فَقَالَ ‏"‏ أَصَدَقَ ذُو الْيَدَيْنِ ‏"‏ ‏.‏ فَأَوْمَئُوا أَىْ نَعَمْ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى مَقَامِهِ فَصَلَّى الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَكَبَّرَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَكَبَّرَ ‏.‏ قَالَ فَقِيلَ لِمُحَمَّدٍ سَلَّمَ فِي السَّهْوِ فَقَالَ لَمْ أَحْفَظْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَكِنْ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ ‏.‏

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে যুহর বা আসর সালাত আদায় করেন। বর্ণনাকারী (আবু হুরায়রা) বলেন, তিনি (ﷺ) আমাদেরকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করেই সালাম ফিরিয়ে দিলেন। অতঃপর তিনি মসজিদের সম্মুখ দিকে রাখা কাঠখণ্ডের দিকে অগ্রসর হয়ে তার উপরে এক হাতকে অপর হাতের উপর রাখলেন। এ সময় তাঁর চেহারায় অসন্তুষ্টির ছাপ ছিল।লোকজন মসজিদ থেকে দ্রুত বেরিয়ে যেতে যেতে বলছিল, সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে, সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। তাদের মধ্যে আবু বকর এবং উমর (রাঃ) ও ছিলেন। তারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এ নিয়ে কথা বলতে ভয় পাচ্ছিলেন।তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, রাসূলুল্লাহ (ﷺ) যাকে যুল-ইয়াদাইন (দুই হাতবিশিষ্ট) বলে ডাকতেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি ভুল করেছেন, না সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি ভুলও করিনি এবং সালাতও হ্রাস করা হয়নি। যুল-ইয়াদাইন বললেন, হে আল্লাহর রাসূল! তাহলে আপনি ভুল করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন – যুল-ইয়াদাইন কি সত্য বলছে? জবাবে সকলেই ইশারায় হ্যাঁ বললেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জায়গায় এগিয়ে গেলেন এবং অবশিষ্ট দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন, এরপর তাকবির বলে স্বাভাবিক সিজদার মত সিজদা করলেন অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন। এরপর তাকবির বলে মাথা উঠালেন, তারপর আবার তাকবির বলে স্বাভাবিক সিজদার মত অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন, অতঃপর তাকবির বলে মাথা উঠালেন।বর্ণনাকারী আইয়ুব বলেন, মুহাম্মাদ ইবনু সিরীনকে সাহু সিজদা এবং সালাম ফিরানো সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আবু হুরায়রা-র কাছে এ বিষয়ে শুনেছি কিনা স্মরণ নেই। তবে আমাকে জানানো হয়েছে যে, ইমরান ইবনু হুসাইন (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সাহু সিজদার পরও সালাম ফিরিয়ে ছিলেন।

সহীহ : বুখারী ও মুসলিম।

সুনানে আবু দাউদ হাদিস ১০০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে যুহর বা আসর সালাতের একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেন। লোকেরা ভাবতে থাকে সালাত কমানো হয়েছে কি না। যুল-ইয়াদাইন রাঃ সাহস করে জিজ্ঞেস করেন, আপনি কি ভুল করেছেন, না সালাত সংক্ষিপ্ত হয়েছে? নবী صلى الله عليه وسلم প্রথমে বলেন, তিনি ভুল করেননি এবং সালাতও কমানো হয়নি। পরে লোকদের কাছে জানতে চাইলে তারা যুল-ইয়াদাইনের কথা সত্য বলে জানায়। এরপর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বাকি দুই রাকাত আদায় করেন, সালাম ফিরান এবং দুটি সাহু সিজদা করেন। এই হাদিসে সাহু সিজদা, সালাতে ভুল হলে স্মরণ করানো এবং নিশ্চিত হয়ে কাজ করার শিক্ষা খুব পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে ভুল হলে ইমামকে সম্মানের সঙ্গে স্মরণ করানো যায়।
  • নিশ্চিত হওয়ার পর ভুল সংশোধন করে বাকি সালাত আদায় করা হয়েছে।
  • সালাতের ভুল সংশোধনের জন্য সাহু সিজদা করা হয়েছে।
  • সাহাবিরা নবী صلى الله عليه وسلم-এর সামনে আদব রেখে কথা বলতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন