২/১৯২. অধ্যায়ঃ
সালাম সংক্ষিপ্ত করা
সুনানে আবু দাউদ : ১০০৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১০০৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَذْفُ السَّلاَمِ سُنَّةٌ " . قَالَ عِيسَى نَهَانِي ابْنُ الْمُبَارَكِ عَنْ رَفْعِ هَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ أَبَا عُمَيْرٍ عِيسَى بْنَ يُونُسَ الْفَاخُورِيَّ الرَّمْلِيَّ قَالَ لَمَّا رَجَعَ الْفِرْيَابِيُّ مِنْ مَكَّةَ تَرَكَ رَفْعَ هَذَا الْحَدِيثِ قَالَ نَهَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ عَنْ رَفْعِهِ .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাম সংক্ষিপ্ত করাকে সুন্নত বলেছেন। ঈসা (রহঃ) বলেন, ইবনুল মুবারক (রহঃ) আমাকে এ হাদীস নবী (ﷺ)-এর বাণীরূপে বর্ণনা করতে নিষেধ করেছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি আবু উমাইর ঈসা ইবন ইউনুস আল-ফাখুরী আর-রামলি (রহঃ)-কে বলতে শুনেছি, আল ফিরয়াবী মক্কা হতে প্রত্যাবর্তনের পর এটি নবী (ﷺ)-এর বক্তব্য হিসাবে বর্ণনা করা ত্যাগ করেছেন এবং বলেছেন, ইমাম আহমাদ ইবন হানবাল (রহঃ) তাকে এ হাদীস নবী (ﷺ)-এর বাণী হিসাবে বর্ণনা করতে নিষেধ করেছেন।
দুর্বল।
