চাশতের নামাজ
মোট হাদিস ১৬
সহিহ বুখারী : ৪২৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৯২
أَبُو الْوَلِيْدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرٍو عَنْ ابْنِ أَبِيْ لَيْلَى مَا أَخْبَرَنَا أَحَدٌ أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّيْ الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ فَإِنَّهَا ذَكَرَتْ أَنَّهُ يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِيْ بَيْتِهَا ثُمَّ صَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ قَالَتْ لَمْ أَرَهُ صَلَّى صَلَاةً أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوْعَ وَالسُّجُوْدَ.
ইবনু আবী লাইলা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে চাশতের সালাত আদায় করতে দেখেছে-এ কথাটি একমাত্র উম্মু হানী (রাঃ) ব্যতীত অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেননি। মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) তাঁর বাড়িতে গোসল করেছিলেন, এরপর তিনি আট রাকাত সালাত আদায় করেছেন। উম্মু হানী (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে এ সালাত অপেক্ষা হালকাভাবে অন্য কোন সালাত আদায় করতে দেখিনি। তবে তিনি রুকু ও সিজদা পুরোপুরি আদায় করেছিলেন।
[১১০৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৫৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৫৮)
সুনানে আবু দাউদ : ১২৮৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৮৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبَّادٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - الْمَعْنَى - عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنِ ابْنِ آدَمَ صَدَقَةٌ تَسْلِيمُهُ عَلَى مَنْ لَقِيَ صَدَقَةٌ وَأَمْرُهُ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيُهُ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِمَاطَتُهُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ وَبُضْعَةُ أَهْلِهِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ مِنَ الضُّحَى " . قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ عَبَّادٍ أَتَمُّ وَلَمْ يَذْكُرْ مُسَدَّدٌ الأَمْرَ وَالنَّهْىَ زَادَ فِي حَدِيثِهِ وَقَالَ كَذَا وَكَذَا وَزَادَ ابْنُ مَنِيعٍ فِي حَدِيثِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَحَدُنَا يَقْضِي شَهْوَتَهُ وَتَكُونُ لَهُ صَدَقَةٌ قَالَ " أَرَأَيْتَ لَوْ وَضَعَهَا فِي غَيْرِ حِلِّهَا أَلَمْ يَكُنْ يَأْثَمُ " .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: আদম সন্তানের শরীরের প্রতিটি অস্থি প্রতিদিন নিজের উপর সদাকা ওয়াজিব করে। কারোর সাক্ষাতে তাকে সালাম দেওয়া একটি সদাকা। সৎ কাজের আদেশ একটি সদাকা, অন্যায় হতে নিষেধ করা একটি সদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা একটি সদাকা। পরিবার-পরিজনের দায়-দায়িত্ব বহন করা একটি সদাকা। আর চাশতের দুই রাকাত সালাত এসব কিছুর পরিপূরক হতে পারে।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, বর্ণনাকারী আব্বাদের বর্ণনাটি পরিপূর্ণ ও ত্রুটিমুক্ত। অপর বর্ণনাকারী মুসাদ্দাদ তার বর্ণনায় “সৎ কাজের আদেশ ও অন্যায় হতে নিষেধ” বাক্যটি উল্লেখ করেননি। তিনি তার বর্ণনায় উল্লেখ করেছেন, “এবং নবী (ﷺ) বলেছেন, অমুক অমুক কাজ।”ইবনু মানী’ তার হাদিসে বৃদ্ধি করেছেন যে, লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে যৌন-তৃপ্তি মিটাবে এটাও কি তার জন্য সদাকা? তিনি বললেন: তোমার কি ধারণা যদি সে তা অবৈধ স্থানে ব্যবহার করতো তবে কি সে গুনাহগার হতো না?
সহীহ: মুসলিম।
সুনানে আবু দাউদ : ১২৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১২৮৬
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ وَاصِلٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدُّؤَلِيِّ، قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ أَبِي ذَرٍّ قَالَ " يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ فَلَهُ بِكُلِّ صَلاَةٍ صَدَقَةٌ وَصِيَامٍ صَدَقَةٌ وَحَجٍّ صَدَقَةٌ وَتَسْبِيحٍ صَدَقَةٌ وَتَكْبِيرٍ صَدَقَةٌ وَتَحْمِيدٍ صَدَقَةٌ " . فَعَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ هَذِهِ الأَعْمَالِ الصَّالِحَةِ ثُمَّ قَالَ " يُجْزِئُ أَحَدَكُمْ مِنْ ذَلِكَ رَكْعَتَا الضُّحَى " .
আবুল আসওয়াদ আদ-দুয়ালী (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা আবু যার (রাঃ) এর নিকট অবস্থানকালে তিনি বলেছেন, প্রতিদিন তোমাদের প্রত্যেকের দেহের প্রতিটি অস্থি একটি সদাকা ওয়াজিব করে। প্রত্যেক সালাত, প্রত্যেক সাওম, প্রত্যেক হজ্জ, প্রত্যেক তাসবীহ, প্রত্যেক তাকবির এবং প্রত্যেক তাহমীদ তার জন্য সদাকা স্বরূপ। রাসূলুল্লাহ (ﷺ) এ উত্তম কাজগুলোকে গণনা করেছেন। অতঃপর তিনি বলেছেনঃ চাশতের দুই রাকাত সালাত আদায় করলে তা ঐগুলোর পরিপূরক হবে (অনুরূপ সাওয়াব পাবে)।
সহীহ: মুসলিম।
