কুনুতের দোয়া
মোট হাদিস ১৬
সহিহ বুখারী : ১০০১
সহিহ বুখারীহাদিস নম্বর ১০০১
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ. فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.
মুহাম্মাদ ইব্নু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ফজরের সালাতে কি নবী (ﷺ) কুনুত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ।তাঁকে জিজ্ঞেস করা হলো তিনি কি রুকুর পূর্বে কুনুত পড়েছেন? তিনি বললেন, কিছু সময় রুকুর পরে পড়েছেন।
সহিহ বুখারী : ১০০২
সহিহ বুখারীহাদিস নম্বর ১০০২
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ،. فَقَالَ قَدْ كَانَ الْقُنُوتُ. قُلْتُ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ. قَالَ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ. فَقَالَ كَذَبَ، إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا ـ أُرَاهُ ـ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلاً إِلَى قَوْمٍ مِنَ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
‘আসিম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, কুনুত অবশ্যই পড়া হত। আমি জিজ্ঞেস করলাম রুকুর পূর্বে না পরে? তিনি বললেন, রুকুর পূর্বে। আসিম (রহঃ) বললেন, অমুক ব্যক্তি আমাকে আপনার বরাত দিয়ে বলেছেন যে, আপনি বলেছেন, রুকুর পরে।তখন আনাস (রাঃ) বলেন, সে মিথ্যা বলেছে। রাসুলুল্লাহ (ﷺ) রুকুর পরে এক মাসব্যাপী কুনুত পাঠ করেছেন। আমার জানা মতে, তিনি সত্তর জন সাহাবীর একটি দল, যাদের কুররা (অভিজ্ঞ কারীগণ) বলা হত মুশরিকদের কোন এক কওমের উদ্দেশ্যে পাঠান। এরা সেই কওম নয়, যাদের বিরুদ্ধে আল্লাহর রাসুল (ﷺ) বদদোয়া করেছিলেন। বরং যাদের সাথে তাঁর চুক্তি ছিল (এবং তারা চুক্তি ভঙ্গ করে কারীগণকে হত্যা করেছিল) তিনি এক মাসব্যাপী কুনুতে সেসব কাফিরদের জন্য অভিসম্পাত করেছিলেন।
সহিহ বুখারী : ১০০৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১০০৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একমাসব্যাপী নবী (ﷺ) রি‘ল ও যাকওয়ান গোত্রের বিরুদ্ধে কুনুতে দোয়া পাঠ করেছিলেন।
