নামাজের প্রস্তুতি
মোট হাদিস ০৪
সুনানে নাসাঈ : ৭৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৯২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ وَالْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " أُقِيمَتِ الصَّلَاةُ فَصَفَّ النَّاسُ صُفُوفَهُمْ وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ ذَكَرَ أَنَّهُ لَمْ يَغْتَسِلْ فَقَالَ لِلنَّاسِ: «مَكَانَكُمْ»، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ فَخَرَجَ عَلَيْنَا يَنْطِفَ رَأْسُهُ فَاغْتَسَلَ وَنَحْنُ صُفُوفٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের ইকামাত বলা হলো, লোকেরা তাদের কাতার ঠিক করল। রাসূলুল্লাহ (ﷺ) বের হলেন, যখন তিনি তাঁর মুসল্লায় দাঁড়ালেন, তখন তার স্মরণ হলো, তিনি গোসল করেননি। তখন তিনি লোকেদের বললেন, তোমরা তোমাদের স্থানে থাক।তারপর তিনি ঘরে গেলেন। পরে বের হলেন, তখন তাঁর মাথা হতে পানি বেয়ে পড়ছিল। তিনি গোসল করলেন, তখনও আমরা কাতারেই ছিলাম।
সুনানে নাসাঈ : ৮০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: أُقِيمَتِ الصَّلَاةُ فَقُمْنَا، فَعُدِّلَتِ الصُّفُوفُ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَانْصَرَفَ فَقَالَ لَنَا: «مَكَانَكُمْ». فَلَمْ نَزَلْ قِيَامًا نَنْتَظِرُهُ حَتَّى خَرَجَ إِلَيْنَا قَدِ اغْتَسَلَ يَنْطُفُ رَأْسُهُ مَاءً، فَكَبَّرَ وَصَلَّى
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের ইকামত বলা হলে আমরা দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বের হয়ে আসার আগেই কাতার ঠিক করা হলো। তিনি এসে মুসল্লাতে দাঁড়ালেন, তারপর তাকবীর বলার পূর্বে বলেন, তোমাদের নিজ নিজ জায়গায় স্থির থাক। আমরা তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। তিনি গোসল করে আমাদের কাছে আসলেন, তখন তাঁর মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা করে পড়ছিল। তখন তিনি তাকবীর বললেন এবং সালাত আদায় করলেন।
সুনানে নাসাঈ : ৮৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৫২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنْ عَبْدَ اللَّهِ بْنَ أَرْقَمَ كَانَ يَؤُمُّ أَصْحَابَهُ فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ رَجَعَ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا وَجَدَ أَحَدُكُمُ الْغَائِطَ فَلْيَبْدَأْ بِهِ قَبْلَ الصَّلَاةِ»
উরওয়া (রহঃ) হতে বর্ণিতঃ
আছে যে, আবদুল্লাহ ইবন আরকাম (রাঃ) তাঁর সঙ্গীদের ইমামত করতেন। একদিন সালাতের সময় হলে তিনি তাঁর প্রয়োজনে চলে গেলেন। তারপর ফিরে এসে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যখন তোমাদের কারও পায়খানার প্রয়োজন হয় তখন সে যেন সালাতের আগেই তা সেরে নেয়।
