ওয়াক্তমতো নামাজ পড়া
মোট হাদিস ০৫
সুনানে নাসাঈ : ৭৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৭৮
خْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ قَالَ: أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: " صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي "
আবূল আলিয়া বাররা [১] (রহঃ) হতে বর্ণিতঃ
জিয়াদ দেরিতে সালাত আদায় করলেন। তারপর ইবনু সামিত (রাঃ) আমার কাছে আসলে আমি তাঁর জন্য একখানা কুরসি পেতে দিলাম। তিনি তার উপর বসলেন, আমি তাঁর কাছে জিয়াদের কাণ্ড বর্ণনা করলাম, তিনি তাঁর ওষ্ঠদ্বয় কামড়ে ধরলেন এবং আমার উরুদণ্ড চাপলেন এবং বললেন, আমি আবু যার (রাঃ)-কে প্রশ্ন করেছিলাম যেমন তুমি আমাকে প্রশ্ন করলে। তারপর তিনি আমার উরুতে হাত মারলেন, যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি।এরপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম যেরূপ তুমি আমাকে প্রশ্ন করলে। এতে তিনি আমার উরুতে হাত মারলেন যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, সালাত যথাসময়ে আদায় কর। যদি তাদের সাথে সালাত পাও তবে আদায় করে নিবে। কিন্তু এ কথা বলো না যে, আমি সালাত আদায় করে ফেলেছি। এখন আর আদায় করব না।
[১] আবূল আলিয়া বাররা (রহঃ)-এর নাম যিয়াদ ইব্ন ফায়রূয।
সুনানে নাসাঈ : ৭৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৭৯
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكُمْ سَتُدْرِكُونَ أَقْوَامًا يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ وَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتُمُوهُمْ فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا، وَصَلُّوا مَعَهُمْ وَاجْعَلُوهَا سُبْحَةً»---[حكم الألباني] حسن صحيح
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “হয়তো তোমরা এমন লোকের দেখা পাবে যারা অসময়ে সালাত আদায় করবে। যদি তোমরা তাদের পাও, তাহলে সময়মত সালাত আদায় করবে এবং তাদের সাথেও সালাত আদায় করবে এবং তা নফল ধরে নিবে।”
সুনানে নাসাঈ : ৭৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৯৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكُوفِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ، عَنْ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنِ الْأَسْوَدِ وَعَلْقَمَةَ قَالَا: دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ نِصْفَ النَّهَارِ فَقَالَ: «إِنَّهُ سَيَكُونُ أُمَرَاءُ يَشْتَغِلُونَ عَنْ وَقْتِ الصَّلَاةِ فَصَلُّوا لِوَقْتِهَا». ثُمَّ قَامَ فَصَلَّى بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»
আলকামা (রাঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, আমরা দ্বিপ্রহরে আবদুল্লাহ (রাঃ)-এর কাছে গেলাম। তিনি বললেন, শীঘ্রই এমন নেতা আবির্ভূত হবেন যাঁরা সালাতের আসল সময় সালাত আদায় করা থেকে ক্ষান্ত থাকবেন। অতএব তোমরা যথাসময়ে সালাত আদায় করবে। তারপর তিনি আমার এবং তাঁর (আলকামা-এর) মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করলেন এবং বললেন, “আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন করতে দেখেছি।”
[১] সম্ভবত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্থান সংকীর্ণ হওয়ার কারণে কোন কোন সময় এরূপ করেছিলেন কিংবা এই হাদীস পরবর্তীতে রহিত হয়ে গেছে।
