বাড়িতে নামাজ পড়ার বিধান

মোট হাদিস ০৫

সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৮৮

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ قَالَ: وَحَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ: أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالْمَطَرُ وَالسَّيْلُ وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ؟» فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

মাহমূদ ইব্‌ন রবী (রহঃ) হতে বর্ণিতঃ

আছে যে, ইতবান ইবন মালিক (রাঃ) তার দলের লোকের ইমামত করতেন আর তিনি ছিলেন অন্ধ। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, অনেক সময় অন্ধকার, বৃষ্টি এবং বন্যা হয়, আর আমি একজন অন্ধ ব্যক্তি। অতএব, হে আল্লাহর রাসূল! আপনি আমার বাড়িতে একজায়গায় একবার সালাত আদায় করুন। আমি ঐ জায়গায় সালাতের জন্যে ঠিক করে নিব।রাসূলুল্লাহ (ﷺ) তার বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আমার কোথায় সালাত আদায় করাকে তুমি পছন্দ কর? তখন তিনি তার ঘরের একটা জায়গা দেখিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) সেখানে সালাত আদায় করলেন।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০১

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ قَدْ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلْأُصَلِّي لَكُمْ». قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর দাদী মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য খাবার তৈরি করে তাঁকে দাওয়াত করলেন। তিনি তা খেয়ে বললেন, তোমরা উঠ। আমি তোমাদের ইমাম হয়ে সালাত আদায় করব। আনাস (রাঃ) বলেন, অতএব আমি আমাদের একখানা চাটাই আনতে গেলাম যা অনেক ব্যবহারে কালো হয়ে গিয়েছিল। আমি তাতে পানি ছিটালাম। রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন। আমি এবং ইয়াতিম তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম আর বয়স্ক স্ত্রীলোকটি আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি (ﷺ) আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করে (ঘরে) ফিরে গেলেন।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০২

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي وَالْيَتِيمُ وَأُمُّ حَرَامٍ خَالَتِي، فَقَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ»، قَالَ: فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ، قَالَ: فَصَلِّي بِنَا "

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন আর তখন আমি, আমার মা, ইয়াতিম এবং আমার খালা উম্মু হারাম ছাড়া আর কেউ ছিল না। তিনি (ﷺ) বললেন, তোমরা দাঁড়াও আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব।তিনি (আনাস (রাঃ)) বলেন, তখন সালাতের সময় ছিল না। তিনি (ﷺ) বলেন, তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন